এক্সপ্লোর

Russia-Ukraine War: ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারেন পুতিন?

Russia-Ukraine Conflict: আলোচনায় থামবে যুদ্ধ? রাশিয়ার সঙ্গে ইউক্রেন বৈঠকে রাজি হওয়ায় দেখা দিয়েছে আশার আলো। তবে এরই মধ্যে ইউক্রেনে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।

নয়াদিল্লি: যুদ্ধের চতুর্থ দিনে ইউক্রেনে (Ukraine) গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে রাশিয়ার (Russia) বিরুদ্ধে। এবার কি ইউক্রেনে পরমাণু হামলা (Nuclear attack) চালানোরও প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? (Vladimir Putin) দেশের সমস্ত পরমাণু প্রতিরোধ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুতিন। তাঁর এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিশ্বজুড়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। পুতিনের তীব্র সমালোচনা করে হোয়াইট হাউস বলেছে, পরমাণু হামলা চালানোর হুমকি দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। 

মাত্র চারদিনেই বদলে গেছে ছবির মতো দেশ ইউক্রেনের চেহারা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ-সহ পূর্ব ইউক্রেনের একাধিক শহর। রাস্তায় ট্যাঙ্কের গর্জন, আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টারের চক্কর। যখন-তখন উড়ে আসছে গোলা। রুশ বিমানের ছোড়া গোলা এসে পড়েছে ইউক্রেনের রাজধানী কিভেও। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল। ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

এতদিন মূলত ইউক্রেনের সেনা ছাউনি ও পূর্ব সীমান্তবর্তী শহরগুলিকেই নিশানা করে আসছিল রাশিয়া, কিন্তু রবিবার দানিলিভকায় একটি গ্যাস পাইপলাইনে পুতিনের সেনাবাহিনী বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ। 

তবে ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও আশার কথা হল, প্রথমে আপত্তি জানিয়েও পরে প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার টেবলে বসতে সম্মতি জানিয়েছে ইউক্রেন সরকার। এই বৈঠকে সমাধান সূত্র পাওয়া গেলে যুদ্ধবিধ্বস্ত লক্ষ লক্ষ মানুষ স্বস্তি পাবেন।

জল-স্থল-আকাশ, তিনদিক ঘিরে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, ইউক্রেনের ৮২১টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ সেনা। ধ্বংস করা হয়েছে ইউক্রেনের ৭টি যুদ্ধবিমান, ৭টি হেলিকপ্টার, ৮৭টি ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি। ২৮টি মাল্টিপল রকেট লঞ্চার উড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জেফোরজিয়া অঞ্চলের মেলিটোপোল শহর দখল করেছে রাশিয়া। ইউক্রেনের আরও একটি বড় শহর খারকিভেও ধ্বংসের ছবি। তবে রবিবার ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা দাবি করেছে, তারা রাশিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করে ফের খারকিভ দখল করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oil Tanker Stuck in Hormuz: হরমুজ প্রণালীতে আটকে রয়েছে কটি ভারতীয় জাহাজ ? কী কী রয়েছে জাহাজগুলিতে ?
হরমুজ প্রণালীতে আটকে রয়েছে কটি ভারতীয় জাহাজ ? কী কী রয়েছে জাহাজগুলিতে ?
Benjamin Netanyahu Fact Check: বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ'নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?
বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ'নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?
West Asia Conflict : 'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর
'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget