এক্সপ্লোর

Russia Ukraine War: ইউক্রেনে হামলার তীব্র বিরোধ, এবার রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কোপ লিথুয়ানিয়ার

Russia Ukraine War: ইউক্রেনের উপর হামলার কারণে এবার রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পূর্ব ইউরোপের লিথুয়ানিয়ার। সোমবারই ওই দেশটির তরফে বলা হয় সেদেশে থাকা রাশিয়ার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলা হবে।

 

ভিলিনিয়াস, লিথুয়ানিয়া: ইউক্রেনের উপর হামলার কারণে এবার রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পূর্ব ইউরোপের একটি দেশের। এবার প্রতিবাদ করল লিথুয়ানিয়া (Lithuania)। সোমবারই ওই দেশটির তরফে বলা হয় সেদেশে থাকা রাশিয়ার (Russia) রাষ্ট্রদূতকে (envoy) দেশ ছাড়তে বলা হবে। পাশাপাশি মস্কোয় থাকা লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, রাশিয়ার সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে লিথুয়ানিয়া। ইউক্রেনে যুদ্ধ অপরাধ করছে রাশিয়ার সেনা। সেই কারণেই এই প্রতিবাদ বলে জানিয়েছে লিথুয়ানিয়া। ক্লাইপেডা (Klaipeda) বন্দর শহরে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে বাল্টিক দেশটি।

কী বার্তা?
লিথুয়ানিয়ার বিদেশ মন্ত্রী গ্যাব্রিয়েলিয়ুস ল্য়ান্ডসবার্গিস (Gabrielius Landsbergis) বলেছেন, 'ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ান সেনাবাহিনীর তাণ্ডব, অত্যাচার এবং হামলার তীব্র বিরোধিতা করছি আমরা। বুচা শহরে গণহত্যারও তীব্র প্রতিবাদ করছি আমরা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এবং তার সেনাবাহিনী যে ধরনের অত্যাচার, যুদ্ধ অপরাধ করছে তা কখনও ভোলা হবে না।'    

লাটভিয়াও একই পথে?
শুধু লিথুয়ানিয়াই নয়, আরেকটি পূর্ব ইউরোপের দেশ লাটভিয়াও (Latvia) রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে লাগাম আনতে চলেছে বলে সূত্রের খবর। লাটভিয়ার বিদেশ মন্ত্রী এডগার্স রিঙ্কেভিকস  (Edgars Rinkevics) বলেছেন একথা। যদিও এখনও স্থায়ী কোনও সিদ্ধান্ত হয়নি। 

যুদ্ধ পরিস্থিতি:
ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে যুদ্ধ  পরিস্থিতি। একের পর এক প্রাণহীন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইউক্রেনের ( Ukraine ) মাটিতে। তবুও যুদ্ধ থামার নাম নেই। ভয়ঙ্কর হয়ে উঠছে রুশ আক্রমণ। ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সাধারণের দেহ। এই পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার (Russia) বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ফের সরব হলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ( Volodymyr Zelenskyy )। রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের বুচায় (Bucha) দেখা গিয়েছে গণকবর।  সেই প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন, অবfলম্বে রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে। ইউক্রেনের রাজধানীর সন্নিকটে বুচা শহরের একটি রাস্তায় কমপক্ষে ২০ জন সাধারণ মানুষের প্রাণহীন দেহ দেখা গিয়েছে।  কোনও দেহ ফুটপাথের উপর মুখ থুবড়ে পড়ে আছে , আবার একটার উপর আরেকটি লাশ পড়ে থাকার নির্মম ছবিও ধরা পড়েছে। যুদ্ধবিধ্বস্ত বুচার দৃশ্য বড়ই মর্মান্তিক। 

আরও পড়ুন: কোথাও সাইকেলেই আটকে দেহ, কেউ দগ্ধ হয়েছেন গাড়ির সিটেই, গা শিউরে ওঠা চিত্র বুচায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget