এক্সপ্লোর

আদালতে সরকার তথ্যপ্রমাণ পেশ না করলে ছেড়ে দেওয়া হবে মুম্বই হামলার মাথা সঈদকে, জানিয়ে দিল লাহোর হাইকোর্ট

লাহোর: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদকে গৃহবন্দি করে রাখার বিরুদ্ধে পেশ হওয়া পিটিশনের শুনানিতে লাহোর হাইকোর্ট জানিয়ে দিল, পাকিস্তান সরকার তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ না করলে হাফিজকে এভাবে গৃহে অন্তরীণ রাখার পদক্ষেপ খারিজ হয়ে যাবে। যার অর্থ, তিনি ছাড়া পেয়ে যাবেন। ৩১ জানুয়ারি থেকে গৃহবন্দি সঈদ। লস্কর-ই-তৈবা প্রধান সঈদ ও আরও ৪ জনকে গৃহবন্দি রাখা সংক্রান্ত মামলার যাবতীয় নথিপত্র নিয়ে গতকালের শুনানিতে হাজির হওয়ার কথা ছিল অভ্যন্তরীণ মন্ত্রকের সচিবের। কিন্তু তিনি না আসায় হাইকোর্ট ক্ষোভ জানিয়ে বলে, স্রেফ কয়েকটা প্রেস ক্লিপিংসের ভিত্তিতে কাউকে দিনের পর দিন আটকে রাখা যায় না। সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, পিটিশনারদের বিরুদ্ধে তাদের কাছে বিশ্বাসযোগ্য নথিপত্র নেই। আদালতে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ না হলে কিন্তু আবেদনকারীদের আটকে রাখার পদক্ষেপ বাতিল হয়ে যাবে। এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ মন্ত্রকের আরেক অফিসার আদালতে জানান, ইসলামাবাদে অনিবার্য কারণে থাকতে হয়েছে বলে আসতে পারেননি সচিব। তিনি পিটিশনের জবাব পেশ করতে সময় প্রার্থনা করেন। বিচারপতি নকভি খেদ প্রকাশ করে বলেন, এক সরকারি শীর্ষকর্তাকে বাঁচাতে একদল অফিসারের বাহিনী নেমে পড়েছেন, অথচ আদালতকে সাহায্য করতে একজনও অফিসার পাওয়া যায় না। সঈদের কৌঁসুলি এ কে ডোগার সওয়াল করেন, স্রেফ অনুমান, আশঙ্কা, লোকের মুখের কথার ভিত্তিতে জামাত নেতাদের গৃহবন্দি করে রেখেছে সরকার। আশঙ্কা, ভীতির সমর্থনে প্রমাণ না থাকলে আইনের চোখে তার কোনও মূল্য নেই। পঞ্জাব সরকার আগেই আদালতে জানিয়েছিল, জামাত নেতাদের ছেড়ে দেওয়া হলে তাদের কার্যকলাপ দেশে অশান্তি ডেকে আনবে। জনজীবনে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা বিঘ্নিত হবে। গত ২৫ সেপ্টেম্বর সঈদ ও তাঁর ৪ সহযোগী আবদুল্লা উবেইদ, মালিক জফর ইকবাল, আবদুল রহমান আবিদ ও কাজি কাসিফ হুসেনকে সন্ত্রাস দমন আইনে লাহোরে গৃহবন্দি রাখার মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে পঞ্জাব সরকার। ২০১৪-র জুনে সঈদের জামাত-উদ-দাওয়াকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করে মার্কিন প্রশাসন। সন্ত্রাসবাদী কার্যকলাপে হাত থাকায় সঈদের ১ কোটি মার্কিন ডলার মাথার দামও ঘোষণা করে তারা।

সেরা শিরোনাম

Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget