এক্সপ্লোর

জাতীয় স্বার্থে নীতিগত সিদ্ধান্তেই আটক সঈদ, জানাল পাক সেনা, কাশ্মীরের ভারত-বিরোধী আন্দোলন চাঙ্গা হবে, হুঙ্কার মুম্বই হামলার মাথার

লাহোর: ৯০ দিন গৃহবন্দি রাখা হবে হাফিজ মহম্মদ সঈদকে। মুম্বই হামলার মাস্টারমাইন্ডের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। ৩০ জানুয়ারি থেকে ৯০ দিন বন্দি থাকতে হবে তাকে। পাশাপাশি হাফিজের জামাত-উদ-দাওয়া ও তার সহযোগী সংগঠনগুলির বিরুদ্ধেও আরও কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে। জামাত, সঈদের সেবামূলক সংস্থা ফালাহা-ই-ইনসানিয়াতের একাধিক সদস্য, কর্মীর নাম একজিট কন্ট্রোল লিস্টে ফেলা হয়েছে যাতে তারা আচমকা দেশ ছেড়ে পালাতে না পারে। এদিকে সঈদকে আটক করা হয়েছে পাকিস্তানের জাতীয় স্বার্থে নেওয়া নীতিগত সিদ্ধান্ত অনুসারেই, বলেছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। দুএকদিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে আরও কিছু তথ্য জানাতে পারে এবং সেক্ষেত্রে ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাতে সঈদ ও আরও ৪ জামাত নেতাকে ২৭ জানুয়ারির ফেডারেল অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশানুসারে পঞ্জাব প্রদেশের অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশ মেনে মসজিদ আল-কুদসিয়া চৌবুরজিতে আটক করা হয়। পরে  তাদের নিয়ে আসা হয় জৌহর টাউনে সঈদের বাসভবনে। পঞ্জাব সরকার তার বাসভবনকে সাব জেল ঘোষণা করেছে। তবে এতে দমবার পাত্র নয় সঈদ। গতকাল আটক হওয়ার পর সাংবাদিক সম্মেলন করার সুযোগ পেয়ে সে দাবি করে, আমাকে আটক করার নির্দেশ ইসলামাবাদ নয়, আমেরিকা থেকে এসেছে। তার হুঙ্কার, কেউ যদি ভেবে থাকে, আমায় গৃহবন্দি করে কাশ্মীরের স্বাধীনতার আন্দোলন দমানো যাবে, তবে সে মূর্খের স্বর্গে বাস করছে। বরং আমার গ্রেফতারি কাশ্মীরের ভারত-বিরোধী আন্দোলনকে নতুন শক্তি জোগাবে। সে আরও বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভেবে থাকেন, তার গ্রেফতারির ফলে কাশ্মীরে  স্বস্তিতে থাকবেন, তবে তিনি বড় ভুল করবেন। সঈদের ঘোষণা, ২০১৭-কে কাশ্মীরীদের প্রতি সংহতির বছর ঘোষণা করেছি। লাহোর হাইকোর্টে তাকে আটক  রাখার পদক্ষেপকে  চ্যালেঞ্জ জানানোর ঘোষণাও করে সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget