এক্সপ্লোর

কর্মহীন ভারতীয়দের নিজেদের খরচে ফেরত্ পাঠাবে সৌদি আরব, জানালেন সুষমা

নয়াদিল্লি: সৌদি আরবে কাজ হারিয়ে অবর্ণনীয় দুর্দশায় পড়া কয়েক হাজার ভারতীয়ের ব্যাপারে সে দেশের শাসক রাজা ভারতের আবেদন মেনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সংসদের উভয় কক্ষেই বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, সৌদি প্রশাসন আটকে পড়া ভারতীয়দের দেশ ছাড়ার প্রয়োজনীয় ভিসা দেবে। রাজার নির্দেশে অস্থায়ী শিবিরে থাকা ভারতীয় শ্রমিকদের নিখরচায় চিকিত্সা, খাওয়াদাওয়ার ব্যবস্থা করবে। ভারতীয়দের মধ্যে যাদের প্রয়োজনীয় যোগ্যতা আছে, তাঁদের অন্য সংস্থায় নতুন করে কাজে যোগদানের অনুমতি দেবে। অর্থাত্ অন্য কোনও সংস্থা তাঁদের যোগ্য মনে করলে নতুন করে কাজে নিতে পারে। সব মিলিয়ে সন্তোষজনক পথেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে তাত্ক্ষনিক বিবৃতিতে জানিয়েছেন সুষমা । সৌদির রাজার সঙ্গে ব্যক্তিগত স্তরে সৌহার্দ্য স্থাপনের জন্য নরেন্দ্র মোদীর চেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে বলে অভিমত জানান সুষমা। তাছাড়া সৌদি আরবে সাম্প্রতিক সফরে গিয়ে দুটি দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগেও কাজ হয়েছে বলেও মত তাঁর। সুষমা জানান, গত মঙ্গলবার থেকে সৌদি আরবে রয়ে যাওয়া বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ ভারতীয় শ্রমিকদের জন্য যাবতীয় ব্যবস্থা সেরেই দেশে ফিরবেন। সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে কী বোঝাপড়া হয়েছে, জানিয়ে সুষমা বলেন, নয়াদিল্লির অনুরোধ মেনে সৌদি কর্তৃপক্ষ ভারতীয়দের এক্সিট ভিসা দিতেই রাজি তো হয়েছেই, তাঁদের নিজেদের খরচে ভারতে পাঠিয়ে দিতেও সম্মত হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের একটি পয়সাও ব্যয় করতে হবে না। সুষমা জানান, সৌদি আরব ছাড়ার আগে বরখাস্ত ভারতীয়রা তাঁদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাগণ্ডার ব্যাপারে সে দেশের শ্রম দপ্তরের কাছে দাবিদাওয়া পেশ করে আসবেন। রিয়াধের ভারতীয় দূতাবাস যাবতীয় বকেয়া আদায়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবে।

সেরা শিরোনাম

Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget