এক্সপ্লোর
একদিনে লন্ডনে দুটি হামলার ছক বানচাল, স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার ৬

লন্ডন: লন্ডনে দু'-দু'বার জঙ্গি হামলার চেষ্টা। ছক ভেস্তে দিল স্কটল্যান্ড ইয়ার্ড। দুটি ঘটনায় গ্রেফতার ৬। হামলাকারী এক তরুণীকে গুলিও করা হয়েছে। শুক্রবার দুপুরে পার্লামেন্ট স্কোয়ারে ছুরি নিয়ে ধরা পড়ে এক সন্দেহভাজন। নাম খালিদ ওমর আলি। ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালানোই তার উদ্দেশ্য ছিল বলে পুলিশের দাবি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধে সাতটা নাগাদ উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়িতে অভিযান চালায় লন্ডন পুলিশের সশস্ত্র বাহিনী। সেখান থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের মধ্যে বছর ১৬-র এক নাবালক রয়েছে। বাকি এক তরুণ ও তরুণীর বয়স কুড়ির কোঠায়। ওই বাড়ি থেকেই আরও দুই সন্দেহভাজন তরুণ-তরুণীকে গ্রেফতার করে পুলিশ। আরেকটি অভিযানে কেন্টের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৪৩ বছরের এক মহিলাকে। ধৃত ৬ জন একই হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি।
Before You Go
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















