এক্সপ্লোর
জাপানের জঙ্গলে হারিয়ে যাওয়া ৭ বছরের ছেলেটিকে জীবন্ত উদ্ধার করলেন ত্রাণকর্মীরা

টোকিও: গত শনিবারে বাবা মা তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলেন। ঠিক এক সপ্তাহ পর শুক্রবার ওই জঙ্গল থেকেই উদ্ধার হল ৭ বছরের ইয়ামাতো তানুকা। স্থানীয় সেনা ছাউনির মধ্যে থেকে তাকে পাওয়া গিয়েছে। সেনাকর্মীরা জানিয়েছেন, ড্রিল করতে বেরিয়ে তাঁরা ছেলেটিকে উদ্ধার করেন। তার কোনও ক্ষতি হয়নি, শারীরিকভাবে সুস্থ রয়েছে সে। তবে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভালুক ভর্তি জঙ্গলে পথ হারানো ছেলেটি ভাগ্যক্রমে সেনা ছাউনির চত্বরে ঢুকে পড়ে একটি কুঁড়েঘরে বসেছিল। ড্রিল করতে বেরিয়ে সেনা জওয়ানরা সেখানে তাকে খুঁজে পান। হোক্কাইডোর পাহাড়ি জঙ্গলে গত শনিবারে ইয়ামাতো তানুকাকে ফেলে রেখে যান তার বাবা মা। পার্কে বাবা, মা, দিদির সঙ্গে বেড়ানোর সময় গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে এই নৃশংস শাস্তি জোটে তার কপালে। প্রথমে বাবা মা ছেড়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে মেনে নেন, তাঁরাই গভীর জঙ্গলে ফেলে এসেছেন আপন সন্তানকে। তারপর থেকেই হিংস্র পশু বোঝাই জঙ্গল ঢুঁড়ে ফেলে তানুকার সন্ধান চালাচ্ছিলেন ত্রাণকর্মীরা। গোটা জাপান প্রার্থনা করছিল, যেন উদ্ধার হয় দুর্ভাগা শিশুটি।
Before You Go
Kunal Ghosh - Ritabrata Banerjee | "ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু" | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















