এক্সপ্লোর

৩ বছরের শেরিনের মৃত্যু: বাবার বিরুদ্ধে খুনের মামলা রুজু, দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড

হিউস্টন: টেক্সাসে নিখোঁজ ভারতীয় শিশু কন্যা শেরিন ম্যাথিউজের মৃত্যুর জন্যে তার পালক পিতা ওয়েসলি ম্যাথিউজের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল সেখানকার গ্র্যান্ড জুরি। ওয়েসলি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ডালাস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফেয়থ জনসন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই আপাতত খুনের মামলা রুজু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী আছে, সেবিষয় বিস্তারিত ভাবে তিনি কিছু জানাননি। বর্তমানে ওয়েসলির বিরুদ্ধে চাইল্ড এনডেনজারমেন্ট, অ্যাবানডনিং অ্যা চাইল্ড এবং প্রমান লোপাটের চেষ্টা সহ একাধিক অভিযোগ ছিল। তারপর  লাগু হল এই খুনের মামলা। টেক্সাসের আমজনতা থেকে প্রশাসন, সকলেই চান মৃত তিন বছরের অনাথ শিশুটিকে বিচার পাইয়ে দিতে। কারণ, তার ছোট্ট জীবনে তাকে কোনও কারণ ছাড়া মারাত্মক অত্যাচার সহ্য করতে হয়েছিল। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টেক্সাসে নিযুক্ত ভারতীয় কনস্যুল জেনারেল অনুপম রায়। তিনিও সাংবাদিক বৈঠকের পর জানান, এই ঘটনায় যে পথে বিচারপ্রক্রিয়া এগিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। তাঁরা কোনওদিনই শেরিনকে কেউ ভুলবেন না বলে তিনি মন্তব্য করেন। ভারতের বিহারের নালন্দার এক অনাথ আশ্রম থেকে ২০১৬ সালে শেরিন সরস্বতী ম্যাথিউজকে দত্তক নেন ওয়েসলি এবং সিনি। ২০১৭ সালের ৭ অক্টোবর রাত থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এই তিন বছরের শিশুকে। ২২ অক্টোবর বাড়ির থেকে সামান্য দূরে একটি কালভার্টের মধ্যে থেকে উদ্ধার হয় শেরিনের দেহ। প্রথমে ওয়েসলি বলেছিলেন, তিনি শেরিনকে দুধ না খাওয়ার জন্যে রাত তিনটে নাগাদ বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকে সে নিখোঁজ। এরপর দেহ পাওয়ার পর বয়ান বদলে ওয়েসলি বলেন, তিনি শেরিনকে ওই রাতে দুধ খেতে সাহায্য করছিলেন। দুধ গলায় আটকে কাশতে কাশতে শেরিনের মৃত্যু হয়। তিনি গিয়ে দেহ কালভার্টে ফেলে আসে। তারপর তদন্তে উঠে আসে এই মামলা সংক্রান্ত আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। আপাতত তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চায়নি রিচার্ডসন পুলিশ।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget