এক্সপ্লোর

ভয়াবহ ভিডিও: মঞ্চে গানের সময়ই অন্তঃস্বত্ত্বা পাকিস্তানি গায়িকাকে গুলি করে খুন

নয়াদিল্লি: ইন্টারনেটে একটি ভয়াবহ ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে অনুষ্ঠান চলাকালে এক পাকিস্তানি গায়িকাকে গুলি বিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। ওই গায়িকা ছয় মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলে দাবি। পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থা জানিয়েছে। ওই হত্যাকাণ্ডের দুদিন পর ভিডিওটি প্রকাশ্যে আসে বলে জানা গিয়েছে। ২৪ বছরের ওই গায়িকার নাম সামিনা সিন্ধু। কঙ্গা নামে একটি গ্রামের অনুষ্ঠানে যোগ দিতে তিনি গিয়েছিলেন। ঘটনার সময় তিনি মঞ্চে গান গাইছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গায়িকা গান করার সময়ই তারিক আহমেদ জাটোই নামে এক ব্যক্তি সামিনাকে দাঁড়িয়ে গাইতে বলে। কিন্তু অন্তঃস্বত্ত্বা হওয়ায় গায়িকা তারিকের ওই আবদার মানতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মত্ত অবস্থায় থাকা তারিক। সে সামিনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। যদিও ভিডিওতে দেখা গিয়েছে যে, সামিনা অনুরোধ মেনে দাঁড়িয়েই গান করছিলেন। তাঁর দিকে কয়েকজনকে টাকার নোট ছুঁড়ে দিতেও দেখা যায়। এর কয়েক মুহূর্ত পরই তাঁকে গুলি করা হয়। ওই নির্মম হত্যাকাণ্ডের ভিডিওটি পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে সম্প্রচারিত হয়। সেই ভিডিওটি শেয়ার করেন ইসলামাবাদের এক মানবাধিকার কর্মী। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ওই মানবাধিকার কর্মী জানিয়েছেন, উঠে দাঁড়িয়ে গান গাওয়ার অনুরোজ সামিনা উপেক্ষা করলে তারিক ক্ষুব্ধ হয়ে হুমকি দেয়। পরে সামিনা উঠে দাঁড়ানোর পরই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সামিনাকে হাসপাতালে নিয়ে এল মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্বামী তাঁর স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে খুনের জন্য জোড়া হত্যার এফআইআর অভিযুক্তর বিরুদ্ধে দায়েরের দাবি জানিয়েছেন।

সেরা শিরোনাম

FlyDubai Incident: দ্বৈত নাগরিকত্ব নেই, তাও ইজ়রায়েলগামী বিমানের পাইলট? ফ্লাইদুবাই-হাইজ্যাককাণ্ডে একাধিক প্রশ্ন, উত্তর অধরা
দ্বৈত নাগরিকত্ব নেই, তাও ইজ়রায়েলগামী বিমানের পাইলট? ফ্লাইদুবাই-হাইজ্যাককাণ্ডে একাধিক প্রশ্ন, উত্তর অধরা
FlyDubai Israel Services: বিমান হাইজ্যাকের চেষ্টা, না কি অন্য কিছু? আপাতত ইজ়রায়েলে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত, কী বলছে FlyDubai?
বিমান হাইজ্যাকের চেষ্টা, না কি অন্য কিছু? আপাতত ইজ়রায়েলে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত, কী বলছে FlyDubai?
FlyDubai Plane Hijack Fears: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
FlyDubai Plane Hijack Fears: মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget