এক্সপ্লোর

Sleepy Man Swallows Toothbrush: ঘুমচোখে দাঁত মাজতে গিয়ে এ কী বিপত্তি! পেটে গেল আস্ত ব্রাশ

ঘুম চোখে দাঁত মাজতে গিয়ে বিপত্তি। নিজের অজান্তেই গিলে ফেললেন আস্ত টুথব্রাশটাই। তারপর?

বেজিং: সকালবেলা অ্যালার্মের আওয়াজে যা হোক করে বিছানা ছেড়ে সোজা বাথরুম। এরপর ঘুম চোখে ব্রাশ করা। আমরা বেশিরভাগেরই প্রায় এমন রুটিন। কিন্তু সেই ঘুম চোখে ব্রাশ করার অভ্যেস যে সোজা হাসপাতালে নিয়ে যেতে পারে তা জানেন?

সম্প্রতি এক চিনা ভদ্রলোক এমনই অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছেন। কঠিন গ্যাস্ট্রোস্কোপিক অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। কারণ তাঁর পেট থেকে ১৫ সেন্টিমিটার লম্বা টুথব্রাশ বের করতে হয়েছে। সেটি নাকি তিনি সকালে ঘুম চোখে ব্রাশ করতে গিয়ে গিলে ফেলেছিলেন!

প্লাস্টিকের ব্রাশ গিলে ফেলে হঠাৎ নিজেই বুঝতে পারেন কী কাণ্ড ঘটিয়েছেন। ধীরে ধীরে শরীরে বাড়তে থাকে অস্বস্তি। প্রাণ বাঁচাতে সঙ্গে সঙ্গে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তৎক্ষণাৎ  এক্স-রে স্ক্যান করেন এবং এমার্জেন্সি অপারেশনের ব্যবস্থা করেন।

প্লাস্টিকের ব্রাশ হওয়ায় তা বের করতে বেশ বেগ পেতে হয়েছে ডাক্তারদেরও। গ্যাস্ট্রোস্কোপ দিয়ে ব্রাশের হাতল ধরতে যেতেই তা ফসকে চলে যায় বারবার। সেই কারণে গ্যাস্ট্রোএন্টেরোলজির চিকিৎসকেরা প্রথমে ব্রাশটিকে সঠিক জায়গায় এনে তারপর তার মুখের দিক থেকে ধরে বের করার চেষ্টা করেন।

তাইজৌ ফোর্থ পিপলস হসপিটালের ডাক্তারদের কথায়, ওই ভদ্রলোক প্রথমেই হাসপাতালে এসে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এমনিতে কিছু আচমকা গিলে ফেললে যে ঘরোয়া টোটকা ব্যবহৃত হয়, যেমন ভাত বা ভিনিগার গিলে নেওয়া, তাতে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এসবের ফলে এসোফেগাসের ক্ষতি হতে পারে।

বেশ কিছুদিন আগে এমন আরও একটি আজব ঘটনা ঘটে। ম্যাসাচুসেটসের এক ৩৮ বছর বয়সী ভদ্রলোক ঘুমের ঘোরে তাঁর ওয়্যারলেস ইয়ারপড গিলে ফেলেন। সেক্ষেত্রেও এক লম্বা সময় ধরে অস্ত্রোপচার করে সেটি বের করতে হয়। ঘুম থেকে উঠে হঠাৎই তিনি আবিষ্কার করেন যে, তাঁর এক কানের ইয়ারপডটা নেই। প্রথমে বিশেষ পাত্তা দেননি, তবে বুকে সামান্য অস্বস্তি নিয়ে গোটা দিন কাটান। এরপর ধীরে ধীরে অস্বস্তি বাড়ে ও আরও নানা অস্বস্তি চোখে পড়ায় এক্স রে হয়। তখনই আসল ব্যাপারটা বোঝা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget