এক্সপ্লোর

কাশ্মীরে অশান্তিতে মদত সীমান্তের ওপার থেকে, সংখ্যাগরিষ্ঠকে ত্রস্ত করে রেখেছে ‘মুষ্টিমেয়’, আমেরিকায় পর্রীকর

ওয়াশিংটন: কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন মার্কিন সফররত মনোহর পর্রীকর। মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সীমান্তের ওপারের বিভিন্ন শক্তির মদতেই অশান্তি ছড়াচ্ছে হিংসা-কবলিত কাশ্মীরে। ‘সামান্য ভগ্নাংশ’ কিছু লোক উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মানুষকে ত্রস্ত করে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পর্রীকর জম্মু ও কাশ্মীরের হিংসা মোকাবিলায় তত্পরতার সঙ্গে পদক্ষেপ করছে বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে পর্রীকর বলেন, কাশ্মীরের কথা যদি ধরা হয়, সেখানে হিংসা ছড়ানো হচ্ছে সীমান্তের ওপার থেকে। তার মোকাবিলায় ভারত সরকার খুবই সক্রিয়, তত্পর। মুষ্টিমেয় কিছু লোকজন সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। একইসঙ্গে তিনি কাশ্মীরে কার্ফু ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে, সেখানে এক সর্বদলীয় প্রতিনিধিদল যাচ্ছে বলেও সাংবাদিকদের জানান। বলেন, কাশ্মীরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে।মুখ্যমন্ত্রীও উপত্যকারই। সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলাকে ভারত ও আমেরিকা, দু দেশই গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে স্থির করেছে বলেও জানান পর্রীকর। বলেন, সন্ত্রাস দমনে সহযোগিতা চালিয়ে যাওয়ার শপথ নিয়ে আমরা। আমাদের দুটি দেশের উদার, বৈচিত্র্যে ভরা সমাজ শান্তির প্রতি দায়বদ্ধ। তবে আমেরিকা দেখিয়ে দিয়েছে যে, সন্ত্রাসবাদের সামনাসামনি পড়লে কোনও সমঝোতা, আপসই চলতে পারে না। যেসব শক্তি আমাদের প্রগতি, জীবনযাত্রা স্তব্ধ করে দিতে চায়, তাদের কড়া, উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন। ঘরের কাছে সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারতের প্রয়াসে আমেরিকার সমর্থনের প্রশংসা করি। সেক্রেটারি কার্টার এবং আমি একমত যে, সন্ত্রাসবাদের মোকাবিলা আমাদের দু পক্ষেরই গুরুত্বপূর্ণ লক্ষ্য। দুটি দেশ যেসব একক মূল্যবোধ, স্বার্থ নিয়ে চলে, সেগুলিই ভারত-মার্কিন বোঝাপড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যে উচ্ছ্বাস মার্কিন কংগ্রেস দেখিয়েছে, তাতেই এর প্রতিফলন রয়েছে। পাশাপাশি কার্টারও এক প্রশ্নের জবাবে গত বছরের পঠানকোট হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, শুধু ভারতের সাধারণ মানুষ নন, সে দেশের সামরিক শক্তিও সন্ত্রাসবাদের হাতে আক্রান্ত হয়েছে।  

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget