এক্সপ্লোর

স্মার্টফোনে একটানা গেম খেলতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন তরুণী

বেজিং: মোবাইল ফোনে একটানা ২৪ ঘন্টা গেম খেলতে গিয়ে একটি চোখের দৃষ্টিশক্তি হারালেন চিনের ২১ বছরের এক তরুণী। সেদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একথা জানানো হয়েছে। উত্তর-পশ্চিম চিনের শাংক্সি প্রদেশের ওই তরুণী নিজের স্মার্টফোনে মাল্টিপ্লেয়ার অনার অফ কিং গেম খেলছিলেন। আচমকাই ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। ওই তরুণীর নাম অবশ্য জানানো হয়নি। ওই তরুণীকে নানচেং জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানিয়েছেন, ওই তরুণীর ডান চোখের রেটিনা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অসুখের নাম রেটিনাল আর্টারি ওক্লুসন। এর আগে তরুণীর বাবা-মা তাঁকে শহরের আরও কয়েকটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই হাসপাতালগুলিতে দৃষ্টিশক্তি হারানোর কারণ জানা যায়নি। ওই তরুণী জানিয়েছেন, একটানা গেম খেলতে গিয়ে তাঁর ডান চোখের দৃষ্টি প্রথমে ঝাপসা হয়ে আসে। পরে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। চিকিত্সকরা জানিয়েছেন, রেটিনাল আর্টারি ওক্লুসন সাধারণত বয়স্কদেরই হয়। অল্পবয়সীদের ক্ষেত্রে এই অসুখ নিতান্তই বিরল। তাঁরা আরও বলেছেন, চোখের ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়াতেই ওই তরুণী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী ওই তরুণী জানিয়েছেন, ওই গেমে তিনি আসক্ত হয়ে পড়েছিলেন। অফিসে কাজের পর ও ছুটির সময় সারাদিনই ওই গেম খেলতেন। তিনি আরও বলেছেন, কখনও কখনও খেলায় তিনি এত মগ্ন হয়ে পড়তেন যে খাওয়াদাওয়ার কথাও ভুলে যেতেন। বাবা-মায়ের কথাও শুনতেন না তিনি। বাবা-মায়ের কথা না শোনার জন্য এখন পস্তাচ্ছেন ওই তরুণী। তাঁর বাবা-মা তাঁকে গেম না খেলার জন্য বারবার মানা করতেন। কিন্তু তাতে পাত্তা দেননি তিনি। এখন হাসপাতালে শুয়ে নিজের বদভ্যাসের জন্য অনুতপ্ত তিনি। চিকিত্সকরা তাঁর দৃষ্টিশক্তি ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget