এক্সপ্লোর

আর্চবিশপের আপত্তি সত্ত্বেও উচ্চতম ক্রিসমাস ট্রি হচ্ছেই, জানিয়ে দিলেন রণতুঙ্গা

কলম্বো: কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিতের আপত্তি সত্ত্বেও ১০০ মিটার উঁচু ক্রিসমাস ট্রি তৈরির পরিকল্পনা বাতিল করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। তিনি বলেছেন, আর্চবিশপ আপত্তি করায় কয়েকদিন আগে ক্রিসমাস ট্রি-র পরিকল্পনা বাতিল করার কথা ভাবা হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে সোমবার সকালে আর্চবিশপের সঙ্গে কথা বলেছেন। এরপরেই ফের ক্রিসমাস ট্রি তৈরির কাজ শুরু হয়েছে। ক্রিসমাসের আগেই কাজ শেষ হয়ে যাবে। ১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক রণতুঙ্গা এই ক্রিসমাস ট্রি প্রকল্পের প্রধান। এর জন্য অর্থ সংগ্রহও করেছেন তিনি। কিন্তু আর্চবিশপ বলেন, এই ক্রিসমাস ট্রি তৈরি করে অর্থের অপচয় করার বদলে গরিবদের কল্যাণে সেই অর্থ খরচ করা উচিত। এরপরেই ক্রিসমাস ট্রি-র পরিকল্পনা বাতিল করার কথা জানান রণতুঙ্গা। কিন্তু এদিন অবস্থান বদল করলেন তিনি। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী হওয়া রণতুঙ্গা যে অঞ্চল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, সেখানকার বেশিরভাগ মানুষই ক্যাথলিক। তাঁদের সবচেয়ে বড় উৎসবের আগে বিশ্বের উচ্চতম কৃত্রিম ক্রিসমাস ট্রি তৈরি করে চমক দিতে চান রণতুঙ্গা। বিশ্বের উচ্চতম কৃত্রিম ক্রিসমাস ট্রি-র রেকর্ড এখন দক্ষিণ চিনের গুয়াংঝৌ প্রদেশের দখলে। সেখানে গত বছর ৫৫ মিটার উচ্চতার একটি ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছিল। মেক্সিকোয় ২০০৯ সালে ৯০ মিটার উচ্চতাসম্পন্ন একটি ক্রিসমাস তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়। যদিও গিনেস কর্তৃপক্ষ সেটিকে স্বীকৃতি দেয়নি। কলম্বোর এই ক্রিসমাস তৈরি হলে সেটিই বিশ্বের উচ্চতম ক্রিসমাস ট্রি হবে। গত বছরও ক্রিসমাস ট্রি নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন আর্চবিশপ। তিনি বলেছিলেন, এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। তাই ক্রিসমাস ট্রি তৈরি করা উচিত নয়। এবারও সেই কারণেই আপত্তি জানান তিনি। পরিকল্পনা বাতিল হওয়ার পর ফের ক্রিসমাস ট্রি তৈরির কাজ শুরু হওয়া নিয়ে অবশ্য আর্চবিশপের প্রতিক্রিয়া জানা যায়নি।

সেরা শিরোনাম

Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
West Papua National Liberation Army: আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget