এক্সপ্লোর

ক্যাম্প টু থেকে কপ্টারে কাঠমান্ডুতে আনা হল সুভাষ পালের দেহ

কাঠমান্ডু: লুকলা থেকে কপ্টারে কাঠমান্ডু আনা হল পর্বতারোহী সুভাষ পালের দেহ। কাল ময়নাতদন্ত হওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এভারেস্টের রুট বন্ধ হওয়ার কারণে, ক্যাম্প ফোর থেকে আনা যায়নি পরেশ নাথের দেহ। এখনও নিখোঁজ গৌতম ঘোষ। যে জুতো পায়ে গলিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছিলেন, সেই জুতো এখনও পায়ে। শৃঙ্গ ছোঁয়ার নেশায় যে লাগেজ কাঁধে নিয়ে মৃত্যুপুরীতে পা রেখেছিলেন, সেগুলিও অবিকৃত। ফিরল সবকিছুই। ফিরতে পারলেন না শুধু তিনিই। এতদিন ক্যম্প টু-তেই রাখা ছিল বাঁকুড়ার সুভাষ পালের দেহ। উদ্ধারে বারবার বাধ সাধছিল খারাপ আবহাওয়া। রবিবার আবহাওয়ার উন্নতি হতেই কাঠমান্ডু থেকে কপ্টার ওড়ে ক্যাম্প টু-র উদ্দেশে। দেহ নিয়ে ফেরার সময় ফের খেয়ালি হয়ে ওঠে প্রকৃতি। লুকলা বিমানবন্দরে ঘণ্টাতিনেক আটকে থাকে কপ্টার। আবহাওয়া ভাল হতেই ফের শুরু হয় উড়ান। কাঠমান্ডুতে আনা হয় সুভাষের দেহ। টিচিং হাসপাতালের হেলিপ্যাডে তখন অপেক্ষায় তাঁর দাদা, বন্ধুরা। সোমবার কাঠমান্ডুর এই সরকারি হাসপাতালেই সুভাষ পালের দেহের ময়নাতদন্ত হবে। তারপরই দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন আত্মীয়রা। প্রবল তুষারপাতের জেরে শনিবার থেকেই এবারের মতো এভারেস্ট অভিযান বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। ক্যাম্প ফোরেই রয়ে গিয়েছে আরেক পর্বতারোহী পরেশ নাথের দেহ। রুট বন্ধ হয়ে যাওয়ায়, এবছর এভারেস্ট থেকে তাঁর দেহ নিয়ে আসার সম্ভাবনা কার্যত শূন্য। ক্যাম্প ফোরে কোনও হেলিকপ্টার পৌঁছতে পারে না।এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে দুর্গাপুরের এই পর্বতারোহীর অসহায় পরিবার। এদিকে, এখনও খোঁজ মেলেনি আরেক পর্বতারোহী গৌতম ঘোষের। এবারের মতো এভারেস্ট অভিযান বন্ধ হয়ে যাওয়ায়, আপাতত আর উদ্ধারকাজ চালানোর উপায় নেই। কিন্তু আশা ছাড়তে নারাজ ব্যারাকপুরের এই পরিবার। মিরাকেল একটা হবেই, বুক বেঁধে আছেন পরিজনরা।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget