এক্সপ্লোর

কাবুলে বিয়েবাড়ির বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৮, আহত বহু

কাবুল: ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান। বৃহস্পতিবার, রাজধানী কাবুলে একটি বিয়েবাড়ির সামনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে খবর। আহত বহু। নিহতদের মধ্যে ৮ জন পুলিশকর্মী রয়েছেন। ১০ জন সাধারণ নাগরিক।

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণটি হয়। শহরের লাব-এ-জার স্কোয়ারের নিকটে খৈর খানায় অবস্থিত একটি বিয়েবাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটে। সেই সময় ওই ভবনে একটি রাজৈনিতক সমাবেশ চলছিল বলে জানিয়েছে কাবুল পুলিশ।

কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বশির মুজাহিদ জানান, আততায়ী ভবনের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু, তাকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। তখনই নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি। তিনি বলেন, হতাহতদের মধ্যে একাধিক পুলিশকর্মী রয়েছেন।

বিস্ফোরণের তীব্রতায় বিয়েবাড়ির কাচ ভেঙে চুরচুর হয়ে যায়। গোটা ভবনটি কেঁপে ওঠে। আশেপাশের গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন আগত অতিথিরা।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ভবনের ভেতরে ছিলেন উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের প্রভাবশালী গভর্নর তথা দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রবল সমালোচক আত্তা মহম্মদ নূর।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। অতিথিদের নিরাপদে বের করে আনা হয়। গোটা এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয়। রাস্তার ধারে ও নালায় বহু নিথর দেহ পড়ে ছিল। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজীব দানিশ জানান, ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই পুলিশকর্মী। ২ জন সাধারণ নাগরিক। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget