এক্সপ্লোর

Sweden: সুইডেনে 'সন্দেহজনক সন্ত্রাস-হামলায়' আহত ৮, গ্রেফতার হামলাকারী

সুইডিশ পুলিশ প্রথমে ঘটনাটিকে হত্যার চেষ্টা হিসেবে উল্লেখ করলেও, পরে সন্দেহজনক সন্ত্রাস হামলা বলে দাবি করে

স্টকহোম: সুইডেনে 'সন্দেহজনক সন্ত্রাস-হামলায়' আহত হলেন অন্তত ৮ জন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, রাজধানী স্টকহোমের কাছে দক্ষিণ সুইডেনের ছোট শহর ভেতলান্দায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বছর কুড়ির এক ব্যক্তি আচমকা বেপরোয়া ছুরি চালাতে শুরু করলে, অন্ততপক্ষে আটজন আহত হন। যদিও, সেদেশের সংবাদমাধ্য়মের দাবি, হামলাকারী কুড়ুল ব্যবহার করেছিল। 

প্রথমে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। ওই ব্যক্তি রাজি না হওয়ায় তার পায়ে গুলি করা হয়। হামলাকারীকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

আহত ব্যক্তিরা ঠিক কেমন আছে, তা এখনও জানা যায়নি। তবে, কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যমের দাবি, কয়েকজনের আঘাত গুরুতর। বাকিদের সামান্য চোট লেগেছে। 

সুইডিশ পুলিশ প্রথমে ঘটনাটিকে হত্যার চেষ্টা হিসেবে উল্লেখ করলেও, পরে সন্দেহজনক সন্ত্রাস হামলা বলে দাবি করে। সেই অনুযায়ী, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

হামলার তীব্র নিন্দা করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন। তিনি তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, একটি সম্প্রদায়ের সম্মিলিত শক্তির বারবার এই ঘৃণ্য পদক্ষেপগুলি নিচ্ছে। আমাদের সুরক্ষিত অস্তিত্ব কতটা দুর্বল তা আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে। 

২০১৭ সালের এপ্রিল মাসে স্টকহোমের বাজারে জনবহুল এলাকায় ট্রাক চালিয়ে দেয় এক কট্টরপন্থী ইসলাম ধর্মাবলম্বী। ৫ জনের মারা গিয়েছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। 

সেরা শিরোনাম

Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget