এক্সপ্লোর

আফগানিস্তানে প্রসূতি হাসপাতালে নারকীয় জঙ্গি হামলা, ২ সদ্যোজাত, তাদের মা সহ হত ১৪, তীব্র নিন্দা ভারতের

আফগানিস্তানে জঙ্গিদের নারকীয় তাণ্ডবলীলা। মঙ্গলবার বন্দুকদারী জঙ্গিরা ঢুকে পড়ে কাবুলের একটি প্রসূতি হাসপাতালে। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গুলি বিনিময়। এই ঘটনায় দুই সদ্যোজাত ও তাদের মায়েরা সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে চারজন। দাশটি বার্চির ১০০ শয্যার হাসপাতাল নিশানা করে জঙ্গিরা।

কাবুল: আফগানিস্তানে জঙ্গিদের নারকীয় তাণ্ডবলীলা। মঙ্গলবার বন্দুকদারী জঙ্গিরা ঢুকে পড়ে কাবুলের একটি প্রসূতি হাসপাতালে। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গুলি বিনিময়। এই ঘটনায় দুই সদ্যোজাত ও তাদের মায়েরা সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে চারজন। দাশটি বার্চির ১০০ শয্যার হাসপাতাল নিশানা করে জঙ্গিরা। এর পাশাপাশি আফগানিস্তানের পূর্বপ্রান্তের নানগরহর প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা কমপক্ষে ৩০। কাবুলে হাসপাতালে হামলার দায় এখনও স্বীকার করেনি জঙ্গিদের কোনও গোষ্ঠী। যদি আইএস এবং তালিবান-উভয় গোষ্ঠীই কাবুল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সক্রিয়। দুই গোষ্ঠীই মাঝেমধ্যেই সামরিক ও নিরাপত্তা বাহিনীকে নিশানা করে হামলা চালায়।তাদের হামলা থেকে বাদ পড়ে না নিরীহরাও। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র তারেক আরিয়ান বলেছেন, গুলি বিনিময়ের মধ্যেই নিরাপত্তা বাহিনী ৮০ জনের বেশি মহিলা ও শিশুকে হাসপাতালেরর বাইরে নিয়ে আসে। মন্ত্রকের প্রকাশ করা ছবিতে নিরাপত্তা বাহিনীকে সদ্যোজাত ও তাদের মায়েদের হাসপাতালের বাইরে বের করে নিয়ে আসতে দেখা গিয়েছে। উপস্বাস্থ্যমন্ত্রী ওয়াজিদ মাজরোহ ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, কমপক্ষে চারজন জখম হয়েছে। ভারত আফগানিস্তানে এই জোড়া জঙ্গি হামলার নিন্দা করেছে। এই নারী ও সদ্যোজাতদের ওপর হামলাকে বর্বরোচিত বলে নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক বলেছে, মা , সদ্যোজাত, নার্স ও শোকার্ত পরিবারের ওপর এই হামলা খুবই হৃদয়বিদারক এবং তা মানবতার বিরুদ্ধে অপরাধ। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানিয়েছে ভারত। এই জঘন্য হত্যালীলায় জড়িতদের ও তাদের মদতদাতাদের যথোচিত শাস্তি বিধানের ওপর গুরুত্ব আরোপ করেছে ভারত।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget