এক্সপ্লোর

২০৫০ সালের মধ্যে যৌনপল্লীতে থাকবে রোবট-চালিত যৌনকর্মী?

লন্ডন: হঠাত্ যদি যৌনপল্লীতে গিয়ে দেখেন রোবট-চালিত যৌনকর্মী ঘুরে বেড়াচ্ছে, সুন্দরী তরুণী বা যুবতীর বদলে তাহলে কেমন হবে ভাবুনতো! অন্তত বিশেষজ্ঞদের তেমনই মত। ২০৫০ সালের মধ্যে যেকোনও যৌনপল্লীতে মানুষ যৌনকর্মীর বদলে থাকবে রোবট-চালিত যৌনকর্মী। প্রসঙ্গত, এক সমীক্ষায় দেখা গিয়েছে, যেকোনও অপরাধের ঘাঁটি এই যৌনপল্লীগুলো। যৌনকর্মীদের নানা তথ্য দেওয়া-নেওয়া, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যৌনপল্লীকে সম্পূর্ণ অপরাধ-মুক্ত বানানোর পরিকল্পনা থেকেই এই রোবট-চালিত যৌনকর্মীর ভাবনা-চিন্তা। তবে এই ধরনের গবেষণা প্রথম প্রয়োগ করা হবে বিশ্বের অন্যতম পরিচিত যৌনপল্লী বা অ্যামস্টারডামের রেড লাইট এলাকায়। ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ের ফিউচারোলজিস্ট ইয়ান ইয়েম্যান এবং সেক্সোলজিস্ট মিশেল মার্স অ্যামস্টারডামের অন্যতম জনপ্রিয় যৌনপল্লী ইয়াব-ইয়াম-এ গিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। ২০০৮ সালে এই যৌনপল্লী বন্ধ হয়ে যায়। আবার নতুন করে, আরও ঝকঝকে করে খুব শীঘ্রই খোলা হবে এই যৌনপল্লী। ফিউচার নামের এক জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ইয়াব-ইয়াম যখন খুলবে, তখন এখানে উন্নতমানের প্রযুক্তির ব্যবহার হবে। ফর্সা এবং শ্যামবর্ণ দুধরনের যৌনকর্মীই থাকবে। তবে তাঁরা কেউই মানুষ হবে না, সবাই হবে রোবট-চালিত যৌনকর্মী। ওই এলাকার পরিষেবা উপভোগ করতে হলে খরচ করতে হবে দশ হাজার ডলার মতো। ইয়াব-ইয়ামের ক্লাবে সবধরনে পরিষেবা পাওয়া যাবে, তবে সেখানকার সব কাজই হবে অ্যানড্রয়েডের ব্যবহারে। এরফলে যৌন সংক্রমিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। গবেষকরা জানিয়েছেন, এই ক্লাবে শ্বেতাঙ্গ বা কালো, রোগা, স্থূলকায়, স্বাস্থ্যবতী, বিভিন্ন বয়স এবং অনেক ভাষা জানা রোবট যৌনকর্মী পাওয়া যাবে। তবে যেহেতু মধ্য প্রাচ্যের ব্যবসায়ীদের বেশি পছন্দ লম্বা, ফর্সা, রাশিয়ান মহিলারা, তাই সেই আদলের রোবই পাওয়া যাবে বেশি। তবে এপ্রসঙ্গে আরেকটি তথ্যও জানিয়েছেন গবেষকরা। রোবট-চালিত যৌনকর্মীরা এসে গেলে, মানুষ যৌনকর্মীর চাহিদা কমে যাবে। কারণ, তাঁরা খুব ভাল পরিষেবা দেওয়ার জন্যে যে টাকা দাবি করবেন, তার তুলনায় রোবট-চালিত যৌনকর্মীরা অনেক কম টাকায় ভাল পরিষেবা দেবে।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget