এক্সপ্লোর

রীতি ভেঙে ট্রাম্প জমানায় ইফতার নয় হোয়াইট হাউসে

ওয়াশিংটন: পবিত্র রমজান মাসে এতদিন হোয়াইট হাউসে ঈদ উপলক্ষ্যে ইফতার পার্টি হয়ে এসেছে। এবার ব্যতিক্রম। আগের প্রেসিডেন্টরা মুসলিমদের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানালেও সেই রীতির বাইরে হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প। ইফতারের অনুষ্ঠান হল না হোয়াইট হাউসে। রবিবারই বেশিরভাগ মুসলিম দেশে পালিত হয়েছে ঈদ। শনিবার অবশ্য বিবৃতি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, মুসলিমরা ঈদের খুশি উপভোগ করবেন, মার্কিন জনগণের তরফে তাঁদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন তিনি ও তাঁর স্ত্রী মেলানিয়া। বলেছিলেন, এই ছুটির অবকাশে ক্ষমা, সহানুভূতি, শুভ কামনার গুরুত্ব ফের উপলব্ধি করতে পারি আমরা। কেন ইফতারের আয়োজন করছেন না ট্রাম্প, প্রশ্ন করা হলে তাঁর কারণ জানা নেই, বলেন হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার। বিদেশসচিব রেক্স টিলারসনও আগের সচিবদের উল্টো পথে হেঁটে ইফতারের আয়োজন করতে চাননি, যদিও ঈদ উপলক্ষ্যে লিখিত শুভেচ্ছা বিবৃতি দিয়েছেন। গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পবিত্র রমজান মাস উদযাপনে রিসেপশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে পশ্চিমী দুনিয়ার সঙ্গে তাঁদের ধর্মের সংঘাত চলছে, এই মিথ্যাই জোরদার হবে। ট্রাম্প ক্ষমতায় এসেই বেআইনি অভিবাসন রোখার লক্ষ্যে ৬টি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশ থেকে আমেরিকায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। গতকালই মার্কিন সুপ্রিম কোর্ট অক্টোবরে পূর্ণাঙ্গ শুনানি পর্যন্ত তা আংশিক বহাল রেখেছে। ট্রাম্পের যুক্তি, আমেরিকাকে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচাতে ওই নিষেধাজ্ঞা জরুরি, যদিও ট্রাম্পের সমালোচকদের অভিযোগ, মুসলিম বিদ্বেষ থেকেই ওই নিষেধাজ্ঞা, ফেডেরাল আইন, সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget