এক্সপ্লোর

বাতিল ওয়াশিংটন পোস্টের প্রেস স্বীকৃতি, ফের সংবাদমাধ্যমের সঙ্গে সংঘাতে ট্রাম্প

ওয়াশিংটন : ফের সংবাদমাধ্যমের সঙ্গে বিবাদে জড়ালেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দাবিদার ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার প্রথম সারির সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট-এর প্রেস স্বীকৃতি বাতিল করলেন ট্রাম্প। ‘কল্পনাশ্রয়ী ভুলভাল’ খবর প্রকাশের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর ফলে ট্রাম্পের প্রচার সভায় ওই সংবাদপত্রের প্রতিনিধিদের প্রবেশপত্র বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে না। ট্রাম্প তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ওয়াশিংটন পোস্টে তাঁর প্রচার সম্পর্কে একেবারেই অবিশ্বাস্য এবং ভুলভাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই কারণে বস্তুনিষ্ঠতা থেকে দূরে থাকা ও অসত্ ওয়াশিংটন পোস্ট-এর প্রেস স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। জানা গেছে, গত সোমবার ওয়াশিংটন পোস্ট-এ অরলান্ডোর নাইট ক্লাবে গুলিচালনার ঘটনা সম্পর্কে ট্রাম্পের সংক্ষিপ্ত মন্তব্য সহ একটি শিরোনাম প্রকাশিত হয়। তা দেখেই প্রচণ্ড ক্ষিপ্ত হন ট্রাম্প। তাঁর অভিযোগ, শিরোনামে বলা হয়, ‘ট্রাম্পের বক্তব্য, প্রেসিডেন্ট ওবামা অরলান্ডোর গুলিচালানোর সঙ্গে জড়িত’। এই শিরোনামকে দুঃখজনক আখ্যা দিয়ে ট্রাম্প তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আদৌ ওবামার ভক্ত নই। কিন্তু ওই শিরোনাম থেকেই স্পষ্ট ওয়াশিংটন পোস্ট কতটা অসত্’। যদিও সংবাদপত্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ৭০ বছরের ধনকুবের ট্রাম্পের খবর প্রকাশ করা থেকে বিরত হবে না। তারা সম্মান, সততা, বস্তুনিষ্ঠতার সঙ্গে ট্রাম্প সংক্রান্ত প্রতিবেদন আগের মতোই প্রকাশ করবে। যদিও ট্রাম্পের ওই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ ভূমিকার ওপর আঘাত বলে ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। ট্রাম্পের প্রচার শিবির অবশ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রেস ক্রেডেনশিয়াল বাতিলের সিদ্ধান্তকেই সমর্থন করেছে। তারা বলেছে, ওই সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার কোনও ইচ্ছা তাদের নেই। ওয়াশিংটন পোস্টের সংবাদ সংক্রান্ত সততার অভাব রয়েছে বলে অভিযোগ ট্রাম্পের প্রচার শিবিরের। অ্যামাজনের মালিকরা সংবাদপত্রটিকে  তাঁদের রাজনৈতিক তদদ্বিরকারী হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ ট্রাম্প-শিবিরের। উল্লেখ্য, এর আগেও বাজফিড, পলিটিকো, দ্য ডেইলি বিস্ট, ইউনিভিশন এবং হাফিংটন পোস্টের মতো সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নিয়েছে ট্রাম্প শিবির। সেই ধারায় নয়া সংযোজন ওয়াশিংটন পোস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget