এক্সপ্লোর

কাবুলে জোড়া বিস্ফোরণ, ৪ সাংবাদিক সহ হত অন্তত ২১

কাবুল: ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। জোড়া বিস্ফোরণে চারজন সাংবাদিক সহ অন্তত ২১ জনের মৃত্যু হল। এমনই জানাল আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রক। জখম হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ সকালে গোয়েন্দা দফতরের কাছে প্রথম বিস্ফোরণ ঘটে। মোটর সাইকেলে চড়ে এসে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। এর ২০ মিনিট পরেই সাংবাদিক সেজে অপর এক আত্মঘাতী জঙ্গি মোটর সাইকেলে চড়ে নগরোন্নয়ন মন্ত্রকের বাইরে এসে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণেই এএফপি-র চিত্র সাংবাদিক শাহ মারাইয়ের মৃত্যু হয়। পরে জানা গিয়েছে, আরও তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায়স্বীকার করেনি। কয়েকদিন আগেই কাবুলে একটি ভোটার রেজিস্ট্রেশন সেন্টারেও আত্মঘাতী হামলা হয়। সেই হামলায় ৬০ জনের মৃত্যু হয় এবং ১২০ জন আহত হন। সেই হামলার দায়স্বীকার করে আইএস।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gas Price Hike : সংঘর্ষের আঁচ এবার রান্নাঘরে, এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম ! কলকাতায় মূল্য বেড়ে কত ?
Gas Price Hike : সংঘর্ষের আঁচ এবার রান্নাঘরে, এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম ! কলকাতায় মূল্য বেড়ে কত ?
News LIVE Updates: বকেয়া DA মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
বকেয়া DA মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
What is Safe Haven: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়তে পারে সেফ হেভেনে, সেফ হেভেন কী জানেন?
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়তে পারে সেফ হেভেনে, সেফ হেভেন কী জানেন?
News LIVE Updates: 'এই লজ্জা ঢাকার জায়গা নেই', নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী
'এই লজ্জা ঢাকার জায়গা নেই', নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget