এক্সপ্লোর

সন্ত্রাস মোকাবিলায় ২ লক্ষ ৩৫ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ট্যুইটার

সান ফ্রান্সিস্কো: সন্ত্রাস মোকাবিলায় সামিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও। সন্ত্রাসের প্রচার করার অভিযোগে বিশ্বব্যাপী ২ লক্ষ ৩৫ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার। এই নিয়ে বন্ধ হওয়া মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৬০ হাজার। ২০১৫ থেকেই বিশ্বব্যাপী সন্ত্রাসের প্রচার নির্মূল করতে সচেষ্ট ট্যুইটার। সংস্থার তরফে জানানো হয়েছে, মুক্ত চিন্তাধারার সঙ্গে সন্ত্রাসমূলক প্রচারের তফাত বের করতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। ট্যুইটার জানিয়েছে, একদিকে তারা মুক্ত মতামত প্রকাশকে রক্ষা করতে বদ্ধপরিকর। অন্যদিকে, জঙ্গি  সংগঠনগুলি যাতে কোনওমতে হিংসাত্মক ও বিদ্বেষমূলক পোস্টের প্রচার না করতে পারে, তা নজর রাখাটাও ছিল জরুরি। ফলে, দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে চাপে ছিল সংস্থা। প্রসঙ্গত, একই অভিযোগে গত ফেব্রুয়ারি মাসেই ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্টকে নিষিদ্ধ করেছিল ট্যুইটার। কিন্তু, তারপরই বিশ্বজুড়ে সন্ত্রাস হামলা আরও বৃদ্ধি পায়। এদিন ট্যুইটারের তরফে জানানো হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা করছি। একইসঙ্গে ট্যুইটারের মাধ্যমে জঙ্গি কার্যকলাপের প্রচারকে নির্মূল করার অঙ্গিকারও করছি। এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, এখন আরও দ্রুততার সঙ্গে সন্ত্রাস-মনস্ক পোস্টগুলিকে চিহ্নিত করা হচ্ছে। যার জেরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিকে ‘লক’ করে দেওয়ায় অনুগামীদের বিভ্রান্ত করা সম্ভব হয়েছে। সম্প্রতি, ট্যুইটারের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা দায়ের করা হয় এই অভিযোগে যে, ইসলামিক স্টেটকে প্রচার করার জন্য নিজেদের প্ল্যাটফর্মকে ব্যবহার করতে দিয়ে পরোক্ষে সন্ত্রাসে মদত দিচ্ছে ট্যুইটার। এর উত্তরে, মাইক্রো ব্লগিং সাইটের তরফে জানানো হয়, তাদের নীতিই হল সবাইকে নিজ নিজ বক্তব্যকে পেশ করতে দেওয়া। উপরন্তু, এই পোস্টগুলিকে তৈরি করেনি ট্যুইটার। যদিও ট্যুইটার আদালতে অঙ্গীকার করে জানায়, যে কোনও প্রচার যা সংস্থার নীতি-বিরুদ্ধ হবে, সেগুলিকে নিষিদ্ধ করা হবে।  

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget