এক্সপ্লোর

ব্যর্থ অভ্যূত্থানের পর তুরস্ক-মার্কিন সম্পর্কে উত্তেজনা

লুক্সেমবার্গ: তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উত্তেজনা চড়ছে। তুরস্ক এই অভ্যূত্থানের পিছনে মার্কিন মদতপুষ্ঠ এক ধর্মগুরুর মদত রয়েছে বলে অভিযোগ তুরক্সের। নির্বাসিত ওই ধর্মগুরুর প্রত্যর্পণও দাবি করেছে কামাল আতাতুর্কের দেশ। এক পদস্থ সরকারি আধিকারিক তো সরাসরি অভ্যূত্থানের জন্য আমেরিকাকেই দায়ী করেছেন। গতকালের অভ্যূত্থানের প্রচেষ্টার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পাশেই দাঁড়িয়েছিল আমেরিকা। অভ্যূত্থান ব্যর্থ হওয়ার পর আমেরিকা ওই ধর্মগুরুকে দেশে ফেরত পাঠানোর দরজাও খোলা রাখছে। মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ব্যর্থ ওই অভ্যূত্থানের ক্ষেত্রে আমেরিকার কোনও ভূমিকা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে ক্ষতিকারক। উল্লেখ্য, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ওই ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন দীর্ঘ সতেরো বছর স্বেচ্ছা নির্বাসনে । দেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন ১৯৯৯ সালে। তার পর আর দেশের মাটিতে পা রাখার সুযোগ পাননি। কিন্তু তুরস্কে এই সামরিক অভ্যুত্থানের চেষ্টার পিছনে তাঁরই ‘কলকাঠি’ রয়েছে বলে অভিযোগ করেছে এরদোগান সরকার। এখন তিনি পেনিসিলভ্যানিয়ার বাসিন্দা। ‘গুলেন মুভমেন্ট’ বলে একটা বড়সড় আন্দোলনের জন্মদাতা তিনি। গুলেন নিজেকে সুন্নি মৌলবি সইদ নুরসির শিষ্য বলে মানেন। তাঁর ধর্মীয় শিক্ষাতে রয়েছে গণতন্ত্র আর বিজ্ঞান। শুক্রবারের রাতের  অভ্যূত্থানের নিন্দাও করেছেন গুলেন। তুরস্ক সরকার গুলেনের প্রত্যর্পণ দাবি করেছে। গতকাল টেলিভিশনে প্রদত্ত ভাষনে এরদোগান বলেছেন, আমেরিকা জঙ্গিদের প্রত্যপর্ণের দাবি করলে তুরস্ক তা কখনই প্রত্যাখ্যান করেনি। এ কথা উল্লেখ করে তিনি, গুলেনকে তুরস্কের হাতে তুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে আর্জি জানান। তুরস্কের এক মন্ত্রী সুলেমান সোয়লু একধাপ এগিয়ে আমেরিকাকেই অভ্যূত্থানের জন্য দায়ী করেছেন। তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুট ক্যাভোসোগলু মার্কিন বিদেশ সচিব জন কেরির সঙ্গে কথা বলেন। কেরি তুরস্কের নির্বাচিত সরকারের প্রতি আমেরিকার সমর্থনের কথা জানান। তিনি বলেন, তুরস্ক উপযুক্ত প্রমাণ দিলে আমেরিকা গুলেনের প্রত্যর্পণের বিষয়টি বিবেচনা করে দেখবে। উল্লেখ্য, এরডোগান দীর্ঘদিন ধরেই অভিযোগ, গুলেন তাঁর সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এরদোগানের এই অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি আমেরিকা।  অভ্যূত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর কেরি বলেছেন, গুলেনের বিরুদ্ধে তুরস্ক সরকার উপযুক্ত প্রমাণ দিলে তাঁর প্রত্যপর্ণের অনুরোধ বিবেচনা করে দেখা হবে। যে এরদোগান গুলেনকে দেশে ফিরিয়ে কাঠগড়ায় দাঁড় করানোর এত চেষ্টা করছেন, এক সময় কিন্তু তাঁর খুব ঘনিষ্ঠ ছিলেন এই ধর্মগুরু। গোলমালটা শুরু হয় এরডোগান ও তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত শুরুর পর থেকে। প্রেসিডেন্টের ধারণা ছিল, তদন্ত শুরুর পিছনে গুলেনেরই হাত ছিল। যদিও সেই অভিযোগ কখনও প্রমাণিত হয়নি। তার পর থেকেই দু’জনের দূরত্ব ক্রমে বাড়তে থাকে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget