এক্সপ্লোর

প্রতিবেশী দেশগুলির পক্ষে বিপজ্জনক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে, কড়া বার্তা আমেরিকার

ওয়াশিংটন: জঙ্গিদমনে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। পাক-প্রশাসনের শীর্ষ কর্তাদের আমেরিকা জানিয়ে দিয়েছে, যে সমস্ত জঙ্গি সংগঠন, বিশেষ করে যেগুলি সেদেশে বসে প্রতিবেশী দেশগুলিকে নিশানা করছে, তাদের দমন করার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলগুলিকে বন্ধ করে দিতে হবে। এই বার্তা দিয়ে আমেরিকা সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়াল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, পাক সরকারের সর্বোচ্চ মহলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, পাকিস্তানকে সব ধরনের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তানে বসে যারা প্রতিবেশী দেশগুলিকে নিশানা করছে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পাক সরকারকে। সেই সঙ্গে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি গড়তে দেওয়া যাবে না। টোনার বলেছেন, পাকিস্তান জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু তারা বাছাই করা কিছু জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু আমরা দেখতে চাই যে, তারা সব ধরনের গোষ্ঠীগুলির বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করছে। যে গোষ্ঠীগুলি পাকিস্তানের পক্ষে বিপজ্জনক নয়, কিন্তু প্রতিবেশী দেশগুলির পক্ষে বিপজ্জনক, সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। উল্লেখ্য, ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য আটকে দিয়েছে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে টোনার জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের পক্ষে বিপজ্জনক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধেই ব্যবস্থা নিলে হবে না। ওই অঞ্চলে দীর্ঘমেয়াদে যে সব সংগঠন নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা আরও নিবিড় করতে হবে। এই বিষয়টি পাকিস্তানকে আমেরিকা বুঝিয়ে দিতে চাইছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget