এক্সপ্লোর

ট্রাম্পের হুঁশিয়ারির পর পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন ডলার সামরিক সাহায্য আটকেই দিল আমেরিকা

ওয়াশিংটন: মার্কিন প্রেসি়ডেন্ট আগেই জানিয়ে দিয়েছিলেন সন্ত্রাস দমনের নামে বছরের বছর অর্থ নিয়ে ঠকিয়েছে পাকিস্তান। ‘জঙ্গি দমনের নামে ১৫ বছর ধরে পাকিস্তান আমাদের থেকে ৩৩০০ কোটি ডলার নিয়ে গিয়েছে। অথচ বিনিময়ে ঝুড়ি-ঝুড়ি মিথ্যে বলা ছাড়া কিছুই করেনি।’ ট্রাম্পের এই তোপের পরই পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা আপাতত আটকে দিল আমেরিকা। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, সে দেশে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ইসলামাবাদ কী ধরনের ব্যবস্থা নেয়, তার ওপরই নির্ভর করবে এই আর্থিক সাহায্যের ভবিষ্যত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ২০১৬ আর্থিক বর্ষের বিদেশী সামরিক সহায়তা খাতে ২৫৫ মিলিয়ন ডলার এবার পাকিস্তানের জন্য ব্যয়ের কোনও পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট সাফ বলেছেন যে, পাকিস্তান তাদের দেশে সন্ত্রাসবাদী ও জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বলে আশা করে আমেরিকা। দক্ষিণ এশিয়া কৌশলের সমর্থনে পাকিস্তানের গৃহীত ব্যবস্থাই ভবিষ্যতের নিরাপত্তা সহায়তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের দিশা নির্ধারন করবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, পাকিস্তানের সহযোগিতার মাত্রা খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে জানিয়েছিলেন, ‘আর নয়। ওরা কি আমাদের বোকা ভাবে? আফগানিস্তানে একার চেষ্টায় জঙ্গিদের মারছি, অথচ এদেরই স্বর্গরাজ্য পাকিস্তানে। এটা চলতে পারে না।’ ট্রাম্পের ওই বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায়, জঙ্গি-দমনে প্রকৃত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে নিরাপত্তা সহায়তা খাতে আমেরিকার থেকে একটি ডলারও পাবে না পাকিস্তান! পাকিস্তান সম্পর্কে ট্রাম্পের কঠোর মনোভাবকে সমর্থন করেছেন বহু মার্কিন কংগ্রেস সদস্যই। ওকলাহোমের রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্কওয়েন মুলিন বলেছেন, পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ সম্পর্কে প্রেসিডেন্টের অবস্থানকে তিনি সমর্থন করেন। কেন্টাকির সেনেটর রান্ড পল বলেছেন, পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধের কথা তিনি অনেক আগে থেকেই বলছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget