এক্সপ্লোর

জঙ্গি দমনে কড়া বার্তা ইসলামাবাদকে, ভারত-পাক উত্তেজনা প্রশমনের আর্জি আমেরিকার

ওয়াশিংটন:  নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। একইসঙ্গে ভারত ও পাকিস্তান-উভয় দেশকেই উত্তেজনা প্রশমনে উদ্যোগী হওয়ার আর্জি জানিয়েছে ওয়াশিংটন। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেছেন, ওয়াশিংটন ঘটনা সম্পর্কে কিছু রিপোর্ট পেয়েছে। কিন্তু ইতিবাচক বিষয় হল যে, ভারতীয় সেনার অভিযানের পর দুই পক্ষের সামরিক বাহিনী যোগাযোগ রেখে চলেছে। উত্তেজনার পারদ যাতে আর না চড়ে সেজন্য আমেরিকা উভয় পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করবে। উল্লেখ্য, গতকালই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা সুসান রাইস কথা বলেছিলেন। এই প্রসঙ্গ উল্লেখ করে আর্নেস্ট যা বলেছেন, তাতে সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পর্কে  ভারতের অবস্থানকেই সমর্থন করা হয়েছে।এর পাশাপাশি পাকিস্তানকে জঙ্গিদের মদত জুগিয়ে যাওয়া সম্পর্কেও সতর্ক করেছে আমেরিকা। আর্নেস্ট বলেছেন, রাইস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ওই অঞ্চলে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে উদ্বিগ্ন আমেরিকা। একইসঙ্গে আমেরিকা চায়, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ সহ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তান কার্যকরী ব্যবস্থা নেবে। ভারতের সঙ্গে অংশীদারিত্ব ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার ক্ষেত্রে আমেরিকা দায়বদ্ধ বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। আর্নেস্ট বলেছেন, আমেরিকা পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেছেন, বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সঙ্গে যে অংশীদারিত্ব রয়েছে, তা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ দফতরও একই ধরনের বিবৃতি জারি করে ভারত ও পাকিস্তান-উভয় দেশকেই শান্ত ও সংযত থাকার বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। উত্তেজনা প্রশমনে এই যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে মার্কিন বিদেশ দফতর। এর পাশাপাশি, উরির সেনা ছাউনিতে সাম্প্রতিক হামলা সহ সীমান্ত পারের সন্ত্রাসবাদের ফলে ওই অঞ্চলে যে বিপদ দেখা দিয়েছে সে সম্পর্কে আমেরিকা উদ্বিগ্ন বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget