এক্সপ্লোর

নীরব আমেরিকায়? নিশ্চিত করতে পারবে না, জানাল ওয়াশিংটন

ওয়াশিংটন: সংবাদমাধ্যমে নীরব মোদী আমেরিকায় আছেন বলে যে খবর বেরিয়েছে, তাঁদের সেটা জানা থাকলেও তার সত্যতা নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়ে দিলেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র। মিডিয়ার খবর, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত ভারত থেকে পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী নীরব এখন নিউইয়র্কে রয়েছেন। বিদেশমন্ত্রক নীরবকে খুঁজে বের করার ব্যাপারে ভারত সরকারকে কোনও সহায়তা দিচ্ছে কিনা, জানতে চাওয়া হলে মুখপাত্রটি বলেন, নীরব মোদীর বিরুদ্ধে তদন্তের ব্যাপারে ভারত সরকারকে আইনি সহায়তা সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতে ন্যয়বিচার মন্ত্রকে আপনাদের যোগাযোগ করতে বলব। যদিও সেই মন্ত্রকও নীরব সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেছে। নীরব ও তাঁর মামা মেহুল চোকসি ও অন্যদের বিরুদ্ধে ভারতে তদন্ত চলছে একাধিক এজেন্সির। পিএনবি তাঁদের বিরুদ্ধে কয়েকজন ব্যাঙ্ককর্মীর যোগসাজশে ১২০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছে। পিএনবির ব্র্যাডি হাউস শাখা থেকে জাল লেটার্স অব আন্ডারটেকিং বের করে তার জোরে বিদেশে অন্যান্য ঋণদানকারী ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শোধ করেননি তাঁরা। এই মামলায় দুটি করে এফআইআর দায়ের করেছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিবিআই পিএনবি-র কাছ থেকে জালিয়াতির অভিযোগ পাওয়ার অনেকদিন আগেই জানুয়ারির গোড়ায় চম্পট দেন নীরব, গীতাঞ্জলি জেমস-এর মালিক চোকসি। নীরবের পরিবারের লোকজনও দেশ ছাড়েন। সিবিআই নীরবকে তদন্তে যোগ দিতে বললেও তিনি বিদেশে ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে, এই কারণ দেখিয়ে দেশে ফিরতে অস্বীকার করেছেন। তাঁকে সিবিআই বলেছে, তিনি যে দেশে রয়েছেন, সেখানকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করুন, যাতে তাঁর দেশে ফেরার আয়োজন করা যায়। স্থল, জলপথ, বিমানবন্দর দিয়ে দেশে ওঁরা ঢুকছেন কিনা, নজর রাখতে লুকআউট সার্কুলার বা ব্লু কর্নার নোটিসও জারি হয়েছে।

সেরা শিরোনাম

Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

ভিডিও

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget