এক্সপ্লোর

তিনটি একে ২২ রাইফেলে মুঙ্গেরের ছাপ! গুলসন হামলার অস্ত্র এসেছিল ভারত থেকে, দাবি বাংলাদেশের সন্ত্রাস দমন শাখা প্রধানের

ঢাকা: ঢাকার গুলশন কাফেতে কয়েক মাস আগের হামলায় সন্ত্রাসবাদীদের ব্যবহার করা অস্ত্রশস্ত্র এসেছিল ভারত থেকে। আমের ঝুড়িতে ওই অস্ত্রশস্ত্র ভরে পাঠানো হয়েছিল। তার আগে সেগুলি অদলবদল, ব্যবহারের  উপযোগী করা হয় বিহারের মুঙ্গেরে। সেখান থেকে সেগুলি নিয়ে যাওয়া হয় চাপাইওয়াবগঞ্জ সীমান্তে। এমনই দাবি বাংলাদেশের সন্ত্রাস দমন ও আন্তর্দেশীয় অপরাধ দমন শাখার প্রধান মনিরুল ইসলামের। তাঁকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, গুলশন হামলার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তিনটি একে ২২ রাইফেলের গায়ে বিহারের অস্ত্র কারখানার ছাপ মিলেছে। জানা গিয়েছে, গুলশনের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলার মাসখানেক আগে একে ২২ রাইফেল ও কিছু ছোট অস্ত্রের এক বড় কনসাইনমেন্ট জঙ্গিদের হাতে পৌঁছয়। ওই অস্ত্র্রশস্ত্রের মধ্যে তিনটি একে ২২ রাইফেল হামলায় কাজে লাগানো হয়। আরেকটি রাইফেল নয়া জামাতুল বাংলাদেশ সংগঠনের প্রধান তামিম আহমেদ চৌধুরিকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয় বলে জানিয়েছে দৈনিকটি। ইসলামকে উদ্ধৃত করে তারা এও বলেছে, আমরা অবশেষে একে ২২ সাপ্লাইয়ের উত্স, তা কোন পথে পাচার করা হয়েছিল জানতে পেরেছি, পাশাপাশি এ ব্যাপারে যুক্ত গোষ্ঠীটিকেও শনাক্ত করেছি আমরা। এবার ওই গোষ্ঠীর লোকজনকে গ্রেফতার করার অভিযান চলছে। নিখোঁজ জেএমবি নেতা নুরুল ইসলাম মারজান ঢাকায় ওই অস্ত্রের কনসাইনমেন্টটি নেয়, তারপর তা সে পাঠিয়ে দেয় বসুন্ধরা আবাসিক এলাকার জঙ্গি ডেরায়। ১ জুলাইয়ের কাফে হামলায় সে-ই ছিল ফিল্ড স্তরের কোঅর্ডিনেটর। ইসলাম এও বলেছেন, সে সময়ই ঢাকা থেকে চাপাইওয়াবগঞ্জে ঝুড়িতে প্রচুর আম পাঠানো হয়েছিল। নিরাপত্তাবাহিনীকে ফাঁকি দিতে তার সুযোগ নেয় সন্ত্রাসবাদীরা। আমের ঝুড়িতে করে অস্ত্র পাচার করে। আইএসআইএস প্রকাশ্যে ঢাকা হামলার দায় ঘোষণা করলেও পুলিশের অনুমান, ওদের ঘনিষ্ঠ নয়া জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশই গোটা হামলা পরিচালনা করেছে। এদিকে গুলশন হামলায় জড়িত থাকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ থেকে তামিম হাসিব খান নামে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার পডু়য়াকে রেহাই দিল স্থানীয় আদালত। তামিমকে গত রবিবার জামিন দেয় আদালত। পুলিশ তদন্ত রিপোর্টে বলেছিল, তার সঙ্গে হামলাকারীদের কোনও যোগাযোগের প্রমাণ মেলেনি। দি ডেইলি স্টার-এর খবর, এবার সে পুরোপুরি রেহাই পেল। তাকে গুলশন হামলার  মদতদাতা হিসাবে ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget