এক্সপ্লোর

চিনা সেনা যদি কাশ্মীর বা কালাপানিতে ঢুকে পড়ে, কী করবে নয়াদিল্লি, হুঁশিয়ারি বেজিংয়ের

বেজিং: ডোকালামে সংঘাতে ইতি টানতে ভারত দুপক্ষের সেনা সরানোর প্রস্তাব দিলেও খারিজ করে দিল চিন। ডোকালামে চিনা সেনাবাহিনীর রাস্তা তৈরির চেষ্টায় ভারত বাধা দেওয়ায় গত ৫০ দিন ধরে সেখানে সংঘাত চলছে দুদেশের। এই প্রেক্ষাপটে চাপ বাড়িয়ে চিন হুমকি দিল, তাদের সেনা কাশ্মীর বা উত্তরাখণ্ডের কালাপানি এলাকায় ঢুকে পড়লে নয়াদিল্লি কী করবে! তারা নিজেদের এলাকাতেই রাস্তা বানাচ্ছে বলে দাবি চিনের। বারবার চিন বলছে, ডোকালাম থেকে সেনা সরাক ভারত। ডোকালাম তাদের, ভুটান এই দাবি করলেও চিন ডোকালাম তাদের বলে দাবি করে বলছে, এ নিয়ে বেজিংয়ের সঙ্গে কোনও বিরোধ নেই থিম্পুর। আজ চিনের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সমুদ্র বিষয়ক বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ওয়াং ওয়েনলি বলেন, ওখানে একজন মাত্র ভারতীয় সেনা একটা দিনের জন্য থাকলেও তা আমাদের সার্বভৌমত্ব ভৌগলিক অখণ্ডতার পরিপন্থী। চিনা সাংবাদিক সংগঠন আয়োজিত সফরে সে দেশে যাওয়া ভারতীয় মিডিয়া টিমকে তিনি বলেন, ভারতের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আলোচনা সম্ভব নয়। আমাদের দেশের মানুষ তাতে ভাববে যে, আমাদের সরকার অযোগ্য। ভারত চিনা এলাকা থেকে সেনা না সরানো পর্যন্ত কোনও অর্থবহ আলোচনা হবে না। চিন, ভারত ও ভুটান, তিন দেশের সংযোগস্থলে রাস্তা তৈরির পদক্ষেপে স্থিতাবস্থা নষ্ট হচ্ছে, ভারতীয় বিদেশমন্ত্রকের এই অবস্থানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তিন দেশের সংযোগস্থলকে অজুহাত হিসাবে খাড়া করে ভারতের লাভ হবে বলে মনে হয় না। ভারতের দিকেও অনেক সংযোগস্থল রয়েছে। একই কারণ দেখিয়ে আমরাও যদি চিন, ভারত, নেপালের মধ্যে কালাপানি বা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরে পা দিই, তবে কী হতে পারে? সুতরাং তিন দেশের সংযোগস্থলের কথা বলে লাভ নেই, তাতে বরং সমস্যাই বাড়বে। এই প্রথম চিনের কোনও সরকারি আধিকারিক এ ধরনের মন্তব্য করলেন। চিন কি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াবে, প্রশ্ন করা হলে তিনি বলেন, পিএলএ ও চিন সরকারের তরফে আমি শুধু এটাই বলতে পারি, আমাদের মনোভাব কঠোর। ভারত যদি ভুল পথে পা বাড়ায় বা বিভ্রান্তির মধ্যে থাকে, তবে আমাদেরও নিজেদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনও ব্যবস্থা নেওয়ার অধিকার আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget