এক্সপ্লোর
হোয়াইট হাউসের তরফে ৭৮টি জঙ্গি হামলার তালিকা প্রকাশ, ট্রাম্পের নিশানায় এবার মিডিয়া

ওয়াশিংটন: সম্প্রতি হোয়াইট হাউসের তরফে ৭৮টি জঙ্গি হামলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, এর বেশিরভাগই প্রকাশ করেনি সংবাদমাধ্যম, বা করলেও, সেভাবে গুরুত্ব দিয়ে কভার করা হয়নি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মিলিটারি কম্যান্ডারদের সঙ্গে টাম্পায় এক বৈঠকে দাবি করেন, সংবাদমাধ্যম বহু জঙ্গি হামলার খবরই সঠিক ভাবে প্রকাশ করছে না। তারপরই প্রকাশ্যে এল এই তালিকা। ট্রাম্প তাঁর বক্তব্যে আরও দাবি করেন, মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো ফের মার্কিন মাটিতে হামলার ছক কষছে। যেভাবে তারা ৯/১১তে হামলা চালিয়েছিল, যেভাবে বোস্টন থেকে অর্ল্যান্ডো থেকে স্যান বার্নাডিনো থেকে শুরু করে গোটা ইওরোপ জঙ্গি হানার নিশানা হয়েছে, সেভাবেই হামলার ছক কষা হচ্ছে। প্যারিস ও নিসে কী হয়েছে, দেখেছে সারা বিশ্ব। গোটা ইওরোপ আজ জঙ্গিদের চোখ রাঙানিতে ভীত। এছাড়াও আরও বহু জায়গায় হামলা হচ্ছে, যেগুলো সংবাদমাধ্যম চেপে যাচ্ছে, অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ সংবাদমাধ্যম কিছুক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে খবরগুলো চেপে দিচ্ছে। এরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার ফের সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, তাঁরা খুব শীঘ্রই প্রকাশ করা হয়নি এমন বহু জঙ্গি হামলার তালিকা প্রকাশ করবে। তারপর প্রকাশিত হল সেি তালিকা। স্পাইসারের দাবি, ট্রাম্প যা করছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে করছেন, সেখানকার বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে করছেন। এরমধ্যেই ট্রাম্প দেশের অর্থনীতিকে, কর্মসংস্কৃতিকে চাঙ্গা করতে না না পদক্ষেপ নিয়েছেন। কাজেই স্পাইসারের দাবি, এই তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যমকে কঠিন বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















