এক্সপ্লোর

ইনি মহেশ মালানি, পাকিস্তানের প্রথম হিন্দু এমপি

নয়াদিল্লি: এই প্রথম পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়লাভ করলেন কোনও হিন্দু প্রার্থী। পাকিস্তান পিপলস পার্টির এই নেতার নাম মহেশ মালানি। ২০০২-এ পাকিস্তানে সংখ্যালঘুরা ভোটাধিকার ও ভোটে দাঁড়ানোর অধিকার পাওয়ার পর এই প্রথম কোনও অমুসলিম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন জিতলেন। মহেশ মালানি ভোটে দাঁড়ান এন এ-২২২ বা থারপার্কার-২ আসন থেকে। ১৪ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স, আল্লাহু আকবর তেহরিক, তেহরিক ই লাব্বাইক পাকিস্তান সহ বেশ কয়েকজন নির্দল। ২০১৩-য় সিন্ধু অ্যাসেম্বলিতে প্রথম অমুসলিম হিসেবে ভোটে জেতেন তিনি। অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটি অন ফুডে তিনি চেয়ারপার্সন ছিলেন। এছাড়া আগের সরকারের আমলে স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড হিউম্যান রাইটস, স্ট্যান্ডিং কমিটি অন মাইনরিটিজ অ্যাফেয়ার্স, স্ট্যান্ডিং কমিটি অন এনার্জি ও স্ট্যান্ডিং কমিটি অন ট্রান্সপোর্ট অ্যান্ড মাস ট্রানজিটেরও সদস্য ছিলেন তিনি। ইনি মহেশ মালানি, পাকিস্তানের প্রথম হিন্দু এমপি এর আগে মার্চে পাকিস্তান সেনেটের ভোটে পিপিপি-রই কৃষ্ণা কুমারী থারপার্কার আসন থেকে জয়লাভ করেন। প্রথম থারি হিন্দু মহিলা হিসেবে সেনেটে নির্বাচিত হন তিনি। তাঁর আসনটি ছিল সিন্ধুর মহিলাদের জন্য সংরক্ষিত। ২০০২-এ পারভেজ মুশারফ যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে সংশোধনী এনে সংখ্যালঘুদের ভোটাধিকার ও ভোটে দাঁড়ানোর অধিকার স্বীকৃত হয়। সেনেট, ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে তাঁদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget