এক্সপ্লোর
ছেলের ফাঁসি চান কান্দিলের বাবা-মা

লাহৌর: পাকিস্তানি মডেল কান্দিল বালোচ হত্যার ঘটনায় তাঁর ভাই তথা মূল অভিযুক্ত মুহম্মদ ওয়াসিমকে বিন্দুমাত্র সমর্থন করলেন না তাঁদের মা-বাবা। বললেন, ছেলেকে কোনওদিনও ক্ষমা করতে পারব না। ঠান্ডা মাথায় খুন করেছে সে। আমরা চাই ওর ফাঁসি হোক। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কান্দিলের অর্ধনগ্ন ছবি ঝড় তুলেছিল। তাঁর সাহসী মানসিকতার জন্যে সেখানকার বহু মানুষ যেমন সমালোচনা করেছেন, তেমনই প্রশংসারও কুড়িয়েছেন তরুণ প্রজন্মের। ফেসবুকে সাহসী ছবি, ভিডিও ও মন্তব্য পোস্ট করার জন্যে কান্দিলকে হুমকি দিত তাঁর ভাই। এই কারণেই কান্দিলকে গুলি করে হত্যা করে সে। কান্দিলের বাবা মুহম্মদ আজিম বলেন, আমার ছেলে যা করেছে, তাতে কোনওদিনও তাকে ক্ষমা করতে পারব না। আমাদের কাছ থেকে কান্দিলকে ছিনিয়ে নিয়েছে সে। আমি এবং আমার স্ত্রী দুজনেই চাই ছেলের ফাঁসি হোক। যদি ছেলে এবং অপর তিন অভিযুক্তের ফাঁসি হয়, তবে সবথেকে খুশি হব আমরা। তা যদি না-ও হয়, অনন্ত যেন যাবজ্জীবন কারাদণ্ড হয় তাদের। কান্দিলের মা-ও বলেন, ঠান্ডা মাথায় মেয়েকে খুন করেছে ওয়াসিম। উল্লখ্য, মেয়ের খুনিদের বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ দায়ের করেছেন কান্দিলের বাবা। চলছে তদন্ত।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















