এক্সপ্লোর
‘এলিফ্যান্ট ফেস’ চিনা মহিলা অনলাইনে পেলেন বন্ধু, সাহায্যও

বেজিং: রোগের নাম নিউরোফাইব্রোম্যাটেসিস। এতে মুখে অসংখ্য টিউমার হয়। আর এতেই চিনের ৪৮ বছরের লিউ ইংয়ের মুখ হাতিদের মত হয়ে গিয়েছে। খেতে অসুবিধে, গিলতে অসুবিধে। অপারেশনেও কিচ্ছু হয়নি। ভীষণ কষ্টে থাকা লিউ ইংয়ের নামই হয়ে যায় এলিফ্যান্ট ফেস। গত বছর অপারেশন ব্যর্থ হওয়ায় আত্মহত্যারও চেষ্টা করেন। তাতে সফল হননি লিউ। ঠিক করেন, জীবনকে আর একবার সুযোগ দিয়ে দেখা যাক। চিকিৎসার জন্য টাকা তুলতে শুরু করেন অনলাইনে লাইভ স্ট্রিমিং। তারপর থেকেই লিউয়ের আর বন্ধুর কমতি নেই। বহু সহৃদয় মানুষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তাঁর আশা, শিগগিরই পুরোপুরি সেরে উঠবেন তিনি, বাঁচবেন নতুন করে।
Before You Go
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















