এক্সপ্লোর

মার্কিনদের পরিবর্তে এইচ-১বি ভিসায় বিদেশি কর্মী নিয়োগ বরদাস্ত করা হবে না: ট্রাম্প

ওয়াশিংটন:  ভোটের প্রচারেই চাকরির আউটসোর্সিং নিয়ে সরব হয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকানদের কাজ চুরি করে ভারত-চিন-মেক্সিকোর মতো দেশগুলিতে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন কোম্পানিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার ভোটে জিতেই জানিয়ে দিলেন, আমেরিকানদের পরিবর্তে বিদেশী কর্মীকে চাকরি দেওয়া তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। পরোক্ষভাবে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, ডিসনি ওয়ার্ল্ড ও অন্যান্য মার্কিন কোম্পানিগুলিতে যেভাবে এইচ-১বি ভিসায় ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিককে ভাড়া করে আনে, তা মেনে নেওয়া হবে না। লোওয়াতে সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ডিসনি ওয়ার্ল্ড ও অন্যান্য কোম্পানিগুলির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, প্রত্যেক মার্কিন নাগরিকের জীবনের জন্য সংগ্রাম করা হবে। সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, যে সমস্ত আমেরিকানদের চাকরি থেকে ছেঁটে ফেলা হয়েছে ভোটের প্রচারের সময় তাঁদের সঙ্গে তিনি অনেকটা সময় কাটিয়েছেন। তাঁদের পরিবর্তে বিদেশী কর্মী আনা হয়েছে। আর ওই বিদেশী কর্মীদের প্রশিক্ষণ দিতে মার্কিন কর্মীদের বাধ্য করা হয়েছে। এসব আর ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, একজন আমেরিকান কর্মীকে ছেঁটে ফেলা হচ্ছে।শুধু এটাই নয়, ছাঁটাই হওয়া কর্মীর ওপর তাঁর পরিবর্তে বিদেশ থেকে আনা কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছে। তা না করলে তাঁর প্রাপ্য না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডিসনি ওয়ার্ল্ড ও আরও দুটি আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে তাদের প্রাক্তন দুই প্রযুক্তি কর্মী মামলা দায়ের করেছেন।তাঁদের অভিযোগ, এইচ-১ বি ভিসায় বিদেশ থেকে অপেক্ষাকৃত স্বল্প পারিশ্রমিকে কর্মী আমেরিকায় এনে মার্কিনদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ওই কোম্পানিগুলি। এই প্রসঙ্গ তুলে ট্রাম্প এইচ-১ বি ভিসায় আমেরিকায় বিদেশিদের কাজ করা বরদাস্ত করা হবে না বলে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget