এক্সপ্লোর

ভারত-পাক সম্পর্কের বরফ গলাতে সামিল হতে চায় ট্রাম্প প্রশাসন, ইঙ্গিত হ্যালির

রাষ্ট্রপুঞ্জ: ভারত-পাক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখার অবস্থানের নীতি বদলের ইঙ্গিত দিল আমেরিকা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় সামিল হওয়ার চেষ্টা করবে আমেরিকা। এজন্য ‘কোনও কিছু ঘটে যাওয়া’ পর্যন্ত অপেক্ষা করা হবে না। এই উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ভূমিকা নেবেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির কথায় হোয়াইট হাউসের এই অবস্থান বদলের সংকেত পাওয়া গিয়েছে।উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে ভোটের প্রচারে ট্রাম্প বলেছিলেন, দুই দেশ চাইলে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় আগ্রহী। এবার নিকি হ্যালির মন্তব্যে ভারত-পাক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার সামিল হওয়ার চেষ্টার ইঙ্গিত আরও জোরাল হল বলেই মনে করা হচ্ছে। হ্যালি বলেছেন, বর্তমান মার্কিন প্রশাসন ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। সম্পর্কের উত্তেজনা যাতে কোনওরকম সংঘাতের আকার ধারণ না করে তা আমরা দেখতে চাই। ট্রাম্প মন্ত্রিসভার পদস্থ ইন্দো-মার্কিন সদস্য বলেছেন, দুই প্রতিবেশী দেশের উত্তেজনা প্রশমনে ভূমিকা গ্রহণের বিষয়ে সামিল হওয়ার চেষ্টা বর্তমান মার্কিন প্রশাসন করবে বলে তাঁর আশা। কোনও কিছু ঘটে যাওয়া পর্যন্ত এক্ষেত্রে অপেক্ষা করা উচিত বলেও তাঁরা মনে করেন না বলে জানিয়েছেন নিকি হ্যালি।  এপ্রিলে মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন তিনি। কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে আমেরিকা কোনও উদ্যোগ গ্রহণ করবে কিনা, এই প্রশ্নের উত্তরে নিকি হেলি বলেছেন, এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিতে হবে আমেরিকাকে। এই উদ্যোগে সামিল হওয়া যায় কিনা, তা দেখা হচ্ছে। এক্ষেত্রে স্বয়ং প্রেসিডেন্টকে উদ্যোগী হতে দেখলে তা অবাক হওয়ার মতো কিছু হবে না। উল্লেখ্য, নিকি হ্যালির এই মন্তব্য যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ট্রাম্প ক্ষমতায় আসার পর তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য ভারত-পাক সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন। উল্লেখ্য, আমেরিকার পূর্বতন ওবামা প্রশাসনের অবস্থান ছিল, কাশ্মীর একান্তভাবেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। এই দুটি দেশকেই এর সমাধান করতে হবে। এক্ষেত্রে আমেরিকার কোনও ভূমিকা নেই। ভারত বরাবরই দাবি করে এসেছে, কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা। এক্ষেত্রে রাষ্ট্রপু্ঞ্জ বা আমেরিকা সহ তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়াদিল্লি খারিজ করে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান কাশ্মীর সমস্যা রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন মঞ্চে ধারাবাহিকভাবে তুলেছে। ইসলামাবাদ তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়েও তাদের আগ্রহের কথা জানিয়েছে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget