এক্সপ্লোর

ডোকালাম: চিনা সেনা ভারতে প্রবেশ করলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি হবে, ‘হুমকি’ বেজিংয়ের

বেজিং: ডোকালাম নিয়ে ভারতের তোলা আপত্তিকে ‘অযৌক্তিক’ বলে খণ্ডন করল চিন। একইসঙ্গে প্রচ্ছন্ন হুমকি দিল চিনা সেনা ভারতে প্রবেশ করলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হবে।

মঙ্গলবার, চিনা বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ডোকালামে চিন সড়ক নির্মাণ করলে তাদের সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হবে বলে যে অভিযোগ তুলেছে ভারত, তা একেবারে ‘হাস্যকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।

বেজিংয়ের দাবি, ভারতও সীমান্তে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করে চলেছে। এখন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অছিলায় চিনা সেনা যদি সেদেশে ঢোকে, তাহলে ‘চরম বিশৃঙ্খল’ পরিস্থিতি তৈরি হবে।

চিন জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনও ব্যক্তি বা দেশের অনধিকার প্রবেশ তারা মেনে নেবে না। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং জানান, চিনের সড়ক নির্মাণের অজুহাতে ভারতীয় সেনা অবৈধভাবে সীমান্তপার করেছে।

এরসঙ্গেই তিনি প্রচ্ছন্ন হুমকির সুরে যোগ করেন, আপনাদের (ভারতের) ভাবা উচিত। ভারতের হাস্যকর যুক্তি যদি আমরা সহ্য করি, তাহলে সেক্ষেত্রে প্রতিবেশীর কাজ পছন্দ না হলে, যে কেউ তার বাড়িতে ঢুকে পড়বে।

তিনি যোগ করেন, সেক্ষেত্রে চিনও মনে করতেই পারে, সীমান্তে ভারতের বিপুল পরিকাঠামো-উন্নয়নের কাজে তাদের সীমান্ত-সমস্যা হচ্ছে, তাহলে তারাও ভারতে প্রবেশ করতে পারে। তখন ‘চরম বিশৃঙ্খল’ পরিস্থিতি হবে কি না, প্রশ্ন হুয়ার।

প্রসঙ্গত, গত দুমাস ধরে ভারত-চিন সীমান্তের সিকিম সেক্টরে ডোকালামে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। গত জুন মাসে, ডোকালামে চিন সড়ক নির্মাণ করতে গেলে তা রুখে দেয় ভারত।

চিনের দাবি, ডোকালাম তাদের ভূখণ্ডের অংশ। ভারতের পাল্টা দাবি, এই এলাকাটি ভূটানের। পাশাপাশি, এই ডোকালাম শিলিগুড়ি করিডরের ভীষণ কাছে—যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশের উত্তর-পূর্ব প্রান্তের যোগসূত্র।

এর জেরে দুদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এর আগে ১৯৮৭ সালে অরুণাচল প্রদেশের সমোরডং চু উপত্যকায় দুই সেনার মধ্যে এধরনের দীর্ঘ সংঘাতের পরিবেশ ছিল।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget