এক্সপ্লোর

Coronavirus in China: ল্যাবেই কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়! স্বীকারোক্তি চিনের বিজ্ঞানীর

Coronavirus Update: ভিডিওতে দেখা যাচ্ছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী জীবিত ভাইরাস নিয়ে কাজ করছেন। অথচ, হাতে গ্লাভস বা মুখে মাস্ক কোনওটাই নেই। পিপিই পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি আছে তা লঙ্ঘন করে এই কাজ করছেন তিনি।

বেজিং: উহানের ল্যাবে কাজ করার সময় কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়। এবার তা কার্যত স্বীকার করে নিলেন চিনের এক বিজ্ঞানী। প্রায় দু'বছর আগে বানানো একটি ভিডিওতে তিনি এই কথা জানিয়েছেন। সেই সময় সারা বিশ্ব তো নয়ই, চিনেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েনি। ভিডিওতে দেখা যাচ্ছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী জীবিত ভাইরাস নিয়ে কাজ করছেন। অথচ, হাতে গ্লাভস বা মুখে মাস্ক কোনওটাই নেই। পিপিই পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি আছে তা লঙ্ঘন করে এই কাজ করছেন তিনি। ইতিমধ্যে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, সংশ্লিষ্ট বিজ্ঞানীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে গত এক মাস ধরে চিন বলছে, উহানে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু কোথা থেকে এবং কীভাবে উৎপত্তি হয়েছে তা জানা আবশ্যিক নয়। উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বের মধ্যে প্রথম চিনে করোনার হদিশ পাওয়া যায়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমেরিকা সহ বিশ্বের ক্ষমতাশালী দেশগুলি চিনের দিকে আঙুল তুলতে শুরু করে। প্রসঙ্গত, দিনকয়েক আগে চিনে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। ভাইরাসে উৎপত্তিস্থল চিনে গিয়ে পর্যবেক্ষণ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন তাঁরা। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁরা জানিয়েছেন, কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী। মার্কিন বিদেশ মন্ত্রক দাবি করেছে বারবার তদন্ত আটকে দিয়েছে চিন। আমেরিকার অভিযোগ, ভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে চিনের কমিউনিস্ট পার্টি ভুল তথ্য দিয়েছে। উহানের ওই ল্যাবেই রোগ লুকিয়ে আছে বলে উল্লেখ করেছে তারা। অভিযোগ ওই ল্যাবে গোপনে বিভিন্ন কাজ করা হয়। ধারাবাহিকভাবে ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ। আর এরই মধ্যে সামনে এল ল্যাবের ভিডিও।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget