এক্সপ্লোর

Yass Cyclone Preparation : 'ইয়াস'-এর ভ্রুকূটি, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আগাম প্রস্তুতি NDRF-এর

২৬-২৭ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তাই পরিস্থিতির মোকাবিলায় আগে থেকেই ময়দানে নেমে পড়ল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় টিম মোতায়েন NDRF-এর। 

নিউ দিল্লি : ২৬-২৭ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তাই পরিস্থিতির মোকাবিলায় আগে থেকেই ময়দানে নেমে পড়ল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় টিম মোতায়েন করতে শুরু করেছে NDRF। 

NDRF-এর আধিকারিকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় তওতে-র প্রভাবে ক্ষতিগ্রস্ত পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে উদ্ধারকাজে গিয়েছে কয়েকটি দল। তাদেরও ডেকে পাঠানো হয়েছে। 


NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান টুইট করে জানিয়েছেন, এই দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড় ইয়াস-এর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ ও ওড়িশার দলগুলিকে এয়ারলিফ্টের সিদ্ধান্ত নিয়েছে বাহিনী।

তবে কত সংখ্যক টিম মোতায়েন করা হবে তা নির্ভর করছে ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্যের উপর। জানিয়েছেন সংস্থার আধিকারিকরা। 

প্রসঙ্গত, তওতে-র জন্য উপকূলবর্তী গুজরাত, মহারাষ্ট্র ও গোয়ায় ১০১ টি দল মোতায়েন করা হয়েছিল। এছাড়া পশ্চিম উপকূলের কিছু জায়গায় ছিল বাহিনী। সোমবার রাতে গুজরাতের গির সোমনাথ জেলার উনা শহরে আছড়ে পড়ে তওতে। এরপর প্রায় ২৮ ঘণ্টা তাণ্ডব চালায়। শেষে এটি নিম্নচাপে পরিণত হয়।

ইয়াস প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২২ মে উত্তর আন্দামান সমুদ্র ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ধীরে ধীরে এটা শক্তি বাড়িয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিক হয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে পৌঁছাবে ২৬ মে সন্ধ্যায়। 

নির্ধারিত প্রোটোকল মেনে ইয়াস-এর নামকরণ করেছে ওমান। তওতে-র নাম মায়নমারের দেওয়া।

উল্লেখ্য, প্রত্যেক NDRF টিমে ৪৭ জন সদস্য থাকেন। যাঁদের কাছে থাকে গাছ ও খুঁটি কাটার যন্ত্র, যোগোযোগের জন্য গ্যাজেট, ফোলানো যায় এমন নৌকা এবং প্রাথমিক ওষুধপত্র। তবে করোনা পরিস্থিতির জন্য তাঁদের কমলা রঙের পোশাক দেওয়া হয়েছে। যার মাধ্যমে পুরো শরীর ঢেকে সুরক্ষিত রাখা যাবে এবং এতে থাকছে ফেশ শিল্ড।

NDRF-এর তরফে আগেই জানানো হয়েছিল, বাহিনীর অধিকাংশ সদস্যকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget