এক্সপ্লোর
গলায় ফাঁসের দাগ, একবালপুরে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ
পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলেছে এলাকায়।

কলকাতা: একবালপুর থানা এলাকায় এক তরুণীর বস্তাবন্দি দেহ উদ্ধার হল। স্থানীয় সূত্রে দাবি, তরুণীর গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলেছে এলাকায়। গতকাল রাত ২টো নাগাদ স্থানীয় বাসিন্দারা মৌলানা মহম্মদ আলি রোডে রাস্তার ধারে একটি ভারী বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন পুলিশে। একবালপুর থানার পুলিশ এসে বস্তা খুলে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ওই তরুণী সম্ভবত কাছাকাছি এলাকার বাসিন্দা। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। কে বা কারা ওই তরুণীকে খুন করে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল, তাও জানার চেষ্টা চলছে।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন






















