এক্সপ্লোর

Ranveer Allhabadia: রণবীর এলাহাবাদিয়ার 'বিতর্কিত এপিসোড' সরাল ইউটিউব, বিয়ারবাইসেপসের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে ক্ষোভ

India's Got Latent: এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?"

Ranveer Allhabadia: সোশ্যাল মিডিয়ায় বিতর্কের নতুন নাম রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allhabadia)। সম্প্রতি এই ইউটিউবার (YouTuber) চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছেন তাঁর একটি অশ্লীল মন্তব্যের জন্য। রণবীর ওরফে 'বিয়ারবাইসেপস'- এর (BeerBiceps) নামের দায়ের হয়েছে এফআইআরও। এবার ইউটিউব (YouTube) প্ল্যাটফর্ম থেকে সরানো হল রণবীর এলাহাবাদিয়ার সেই বিতর্কিত ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। 

অবশেষে ওই শো- এর বিতর্কিত এপিসোড ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ওই এপিসোড প্ল্যাটফর্মের সদস্যদের জন্য এক্সক্লুসিভ ভাবে উপলব্ধ ছিল। কিন্তু এখন ভারতেই ওই ভিডিওর উপলব্ধতা বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র রোষের মুখে রণবীর নিজেও ঘটনার দিনই ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন এক্স হ্যান্ডেলে। সেখানে নির্মাতাদের ওই ভিডিও ক্লিপিং সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন বিয়ারবাইসেপস। কারণ কার্যত হু হু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল ওই ভিডিও ক্লিপিং। তবে অবশেষে তা সরানো হয়েছে ইউটিউব থেকে। 

ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের এক উচ্চ পদস্থ উপদেষ্টা কাঞ্চন গুপ্ত এক্স মাধ্যমে নিশ্চিত করেছেন যে India's Got Latent শো- এর ওই এপিসোড ইউটিউব থেকে সরানো হয়েছে। ভারত সরকারের নির্দেশ মেনেই এই ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সময় রায়নার India's Got Latent ইউটিউব শো- এর মেম্বারস ওনলি এপিসোডে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। কিন্তু তাঁর আপত্তিকর মন্তব্যের অংশটুকু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমেই ছড়িয়ে পড়েছিল। ফলে তা সকলেই দেখতে পাচ্ছিলেন।

অন্যদিকে শুধু রণবীর এলাহাবাদিয়া নন, সময় রায়নার বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। এর পাশাপাশি ইউটিউবের ওই শো ব্যান করার দাবিও জানিয়েছেন অনেকেই। রণবীরের মন্তব্যের সমালোচনা করেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ নেটিজেন। অনেক তারকারও বিরাগভাজন হয়েছেন বিয়ারবাইসেপস। সকলের একটাই প্রশ্ন, যিনি নিজের পডকাস্টে এত সুন্দর করে ভাল ভাল কথা বলেন, তিনি কীভাবে এ হেন অশালীন মন্তব্য করলেন তাও আবার ওপেন ফোরামে। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার পরেও রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে ক্ষোভ কিংবা রোষ কিছুই একচুলও কমেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget