এক্সপ্লোর

Dhruv Rathee Detained: সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী

Cockroach Janata Party Protest: গুরুগ্রামের বাড়ি থেকে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে।

দিল্লি: ককরোচ জনতা পার্টির ডাকে 'যন্তরমন্তর চলো' কর্মসূচিতে বিক্ষোভের ঝাঁঝ বাড়ছে। ভোট চুরির অভিযোগে তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ৷ আম আদমি পার্টি, বামেরা এবং মমতা ব্যানার্জীর দল এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে। CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠী। ইউটিউবার ধ্রুব রাঠীকে গুরগাঁওয়ের বাড়ি থেকে আটক করা হয়। 

সূত্রের খবর, শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে বাড়ি থেকে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে।
জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতেই রাঠী দিল্লিতে এসেছিলেন। সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের কর্তারা ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারের বাড়িতে হঠাৎ হানা দেয়। তারপর তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন। 

এই মুহূর্তে দিল্লি পৌঁছে গিয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা। দিল্লির বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের আটক করছে পুলিশ। 
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, রাঠী আন্দোলন শুরুর আগে রাজধানীতে নিরাপত্তা ও পরিবহন বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে মেট্রো স্টেশন বন্ধের পরিকল্পনা, ট্রেন বাতিল এবং মধ্য দিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা। তিনি বলেছেন, “কেমন আছেন বন্ধুরা? আমি দিল্লিতে এসে গেছি। আর দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এখানে কী ব্যবস্থা করেছেন। ৫০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চলাচল বাতিল করা হয়েছে। আর আমাদের প্রতিবাদের কারণে তারা প্রায় দিল্লিকে অবরুদ্ধ করে ফেলছে”।

কী কী ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ ?

CJP-এর আন্দোলন ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট। জারি করা হয়েছে ১৬৩ ধারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। মোতায়েন করা হয়েছে ২৩ হাজারেরও বেশি পুলিশকর্মী ও আধাসামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেল স্টেশন, বাস টার্মিনাল এবং অন্যান্য সংবেদনশীল জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা, অনলাইনে হবে ক্লাস। দুপুর পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ঢুকবে না কোনও ট্রেন। দিল্লিজুড়ে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ। ১০ই অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ৭৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ১৭৯টি লোকাল ট্রেনসহ মোট ২৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। নয়াদিল্লি জেলার সংবেদনশীল স্থানগুলিতে অডিও এবং ভিডিও ক্ষমতাসম্পন্ন ৩০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ও তার উপরের পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। ঘটনাপ্রবাহ এবং পুলিশের তৎপরতা রিয়েল টাইমে রেকর্ড করার জন্য প্রায় ১০০ জন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারকে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget