এক্সপ্লোর

Viral News: হাসপাতালের নিচে গুপ্তধন থুড়ি 'সুড়ঙ্গ'! ১৩২ বছর পুরনো নির্মাণের খোঁজ মুম্বইয়ে

132 Year Old Tunnel Like Structure: ঠিক গুপ্তধন নয়, কিন্তু যে ভাবে 'তার' খোঁজ মিলেছে তা গুপ্তধনের থেকে কম কীসে? হাসপাতালের তলায় কিনা আস্ত একটা সুড়ঙ্গ? চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জে জে হাসপাতাল চত্বরে।

মুম্বই: ঠিক গুপ্তধন (treasure) নয়, কিন্তু যে ভাবে 'তার' খোঁজ মিলেছে তা গুপ্তধনের থেকে কম কীসে? হাসপাতালের তলায় কিনা আস্ত একটা সুড়ঙ্গ (tunnel)? চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জে জে হাসপাতাল (J J Hospital) চত্বরে। সূত্রের খবর, অন্তত ১৩২ বছর পুরনো একটি সুড়ঙ্গের খোঁজ মিলেছে সেখানে। অর্থাৎ হিসেব করে দেখলে সুড়ঙ্গটি ব্রিটিশ (british) আমলের। 

কী ভাবে খোঁজ?
জে জে হাসপাতালের মধ্যেই Sir Dinshaw Manockjee Petit Hospital for Women and Children-র ভবনের কোনও এক অংশ থেকে সম্ভবত জল চুঁইয়ে পড়ছিল। সেই নিয়ে খোঁজাখুঁজি শুরু হতেই সুড়ঙ্গটির হদিস পাওয়া যায়। হাসপাতালের ডিন, পল্লবী সাপ্লের বক্তব্য এর মধ্যেই মুম্বইয়ের কালেক্টর এবং মহারাষ্ট্রের প্রত্নতাত্ত্বিক বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ এবার সেখানে হেরিটেজ-ওয়াকের পরিকল্পনা করছেন। সুড়ঙ্গটির খুঁটিনাটি প্রাথমিক ভাবে যিনি দেখেছিলেন, সেই ডক্টর রাঠোর সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সাড়ে চার ফুট মতো উচ্চতা তার। ইটের গাঁথনির একাধি স্তম্ভ ধরে রেখেছে সুড়ঙ্গটিকে। একেবারে মুখে রয়েছে একটি পাথরের দেওয়াল। 

কী ভাবে হদিস?
তিন ফুট বাই তিন ফুটের একটি বন্ধ ভেন্টিলেশন ডাক্টের ভিতর দিয়ে ওই সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়েছিলেন হাসপাতালের লোকজন। পরে দেখা যায়, সুড়ঙ্গের বহু জায়গায় এমন বন্ধ ডাক্ট তৈরি করা রয়েছে। জন অ্যাডামস নামে এক স্থপতির তৈরি ভবনের নিচেই ওই সুড়ঙ্গের হদিস মেলে। ভবনটি তৈরি শেষ হয়েছিল ১৮৯২ সালের ১৫ মার্চ। হাসপাতালের বহু প্রাক্তন আধিকারিকের মতে, ঠিক এর পিছনেই ব্রিটিশ আমলের আরও একটি ভবনের নিচে একেবারে একই রকম আরও একটি সুড়ঙ্গ রয়েছে। তবে সেই সুড়ঙ্গের কথা এখনও নিশ্চিত ভাবে বলা যায়নি। আপাতত যা ধারণা, তাতে দুটি ভবন সম্ভবত একটি সুড়ঙ্গের মাধ্যমে জোড়া। ভবনটি তৈরি করতে খরচ হয়েছিল ১ লক্ষ ১৯ হাজার টাকারও বেশি। শুধু সুড়ঙ্গ নয়, ব্রিটিশ আমলের বহু নির্মাণের সাক্ষ্য রয়েছে এই জে জে হাসপাতাল চত্বরে। তবে গুপ্তধন থুরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর এই নিয়ে উৎসাহের জোয়ার বেড়ে গিয়েছে স্বাভাবিক ভাবেই। এমনিতেই এটি হেরিটেজ প্রপার্টি।
সুড়ঙ্গের খোঁজ কি নতুনতর কোনও আবিষ্কারের দিকে উজ্জীবিত করবে? ইতিহাসের আর কোনও কিছু কি লুকিয়ে রয়েছে এখানে?

আরও পড়ুন:শনির প্রভাবে টাকা অর্জন বৃষের, ব্যয় বাড়বে কর্কটের, পড়ুন, আজকের রাশিফল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget