এক্সপ্লোর

Techie Death: মিটিংয়ের মাঝপথে বেরিয়ে অফিসের সাততলা থেকে ঝাঁপ আইটি কর্মীর ! ‘জীবনের সর্বত্র হেরে গিয়েছি !’ লিখে যান বাবাকে

Pune Techie Suicide: এক উর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পীযূষ অফিসের মিটিং চলার সময় উঠে চলে যান বুকে ব্যথা হচ্ছে বলে আর তারপরেই বারান্দা থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।’

Pune News:  গতকাল সোমবার সকালে পুনের হিঞ্জেওয়াড়া আইটি পার্কে এক বহুজাতিক সংস্থায় কর্মরত ২৩ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার সেই অফিসের সাততলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে পীযূষ অশোক কাওয়াড়ে। দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি হিঞ্জেওয়াড়ার ফেজ ওয়ানে অ্যাটলাস কপকো সংস্থায় কাজ (Pune Techie Death) করছিলেন। নাসিকের বাসিন্দা পীযূষ মৃত্যুর আগে একটি অফিস মিটিংয়ে ছিলেন বলে জানা গিয়েছে। আর সেই মিটিংয়ের মাঝখানেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি এবং সেই কথা বলেই মিটিং ছেড়ে বেরিয়ে যান। আর তারপরে আকস্মিকভাবে অফিসের সাততলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ আধিকারিকদের মতে, এই ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে দশটার সময় যা সেই অফিসের সহকর্মীদের বিস্মিত করেছে। এক উর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পীযূষ অফিসের মিটিং চলার সময় উঠে চলে যান বুকে ব্যথা হচ্ছে বলে আর তারপরেই বারান্দা থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।’ মৃত্যুর আগে তাঁর হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে (Pune Techie Death) পুলিশ আর সেই নোটেই উঠে এসেছে পীযূষের গভীর অনুশোচনা ও ব্যর্থতার জ্বালা। বাবাকে তিনি লিখেছেন সেই নোটে, ‘আমি জীবনের সর্বত্র ব্যর্থ হয়েছি। আমাকে ক্ষমা কোরো।’ তিনি আরও লিখেছেন যে তাঁর মনে হচ্ছে যে তাঁর সন্তান হওয়ার যোগ্য নন পীযূষ। কিন্তু সেই নোটে আত্মহত্যার কারণ হিসেবে কর্মজগতের কোনও চাপ বা পেশাগত সমস্যার কথা উল্লেখ করেননি পীযূষ।

সিনিয়র পুলিশ ইনস্পেক্টর বালাজী পাণ্ডে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘আমরা সহকর্মীদের সঙ্গে কথা বলছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। যদিও নোটে কর্মক্ষেত্রের সমস্যা উল্লেখ করা হয়নি। এই ঘটনা কী কারণে ঘটতে পারে তা নিয়ে তদন্ত চলছে। সম্ভাব্য সমস্ত দিক অনুসন্ধান করা হচ্ছে।’

হিঞ্জেওয়াড়ার এই আইটি কর্মীর আত্মহত্যার ঘটনা (Pune Techie Death) সেই এলাকার সমস্ত আইটি অফিসের কর্মীদের আতঙ্কিত করে তুলেছে। তরুণ আইটি পেশাদারদের মানসিক স্বাস্থ্য সংগ্রাম নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ কোনও সম্ভাবনাই উড়িয়ে দেননি এবং মৃতের পরিবার ও অফিস মহল থেকে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে। আইটি সেক্টরে কর্মীদের উপর অত্যধিক পেশাগত চাপ মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে তার দৃষ্টান্ত আগেও পাওয়া গিয়েছে। ২৩ বছর বয়সী পীযূষের মৃত্যু এই চর্চা আরও বাড়িয়ে তুলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget