এক্সপ্লোর

School Blast Case: অপছন্দের শিক্ষিকাকে 'উচিত শিক্ষা' দিতে 'বোমা' তৈরি ৫ পড়ুয়ার ! স্কুলের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ, তারপর...

Chattisgarh School Blast: তদন্তে জানা যায়, এই পড়ুয়ারা স্কুলের এক শিক্ষিকার আচরণে অত্যন্ত রুষ্ট ছিলেন আর তাই তাঁকে 'উচিত শিক্ষা' দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিলেন।

রায়পুর: এক বেসরকারি স্কুলে অবিশ্বাস্য ঘটনা। অপছন্দের শিক্ষিকার প্রতি চরম প্রতিশোধ নিতে 'বোমা বিস্ফোরণ'-এর পরিকল্পনা করেছিল ৫ পড়ুয়া। অনলাইনে বোমা তৈরির কৌশল দেখে আজব কায়দায় বোমা বানিয়ে তা রেখেছিল স্কুলের শৌচালয়ে। আর সেখানেই বিস্ফোরণে (School Blast Case) সেই শিক্ষিকার বদলে গুরুতর জখম হয় এক ৯ বছরের কিশোরী ছাত্রী। সোমবার পুলিশসূত্রে জানা গিয়েছে এই ঘটনা। ছত্তিশগড়ের (Chattisgarh School) এক বেসরকারি স্কুলের ৫ পড়ুয়া এই কাণ্ডে জড়িত, এদের মধ্যে ৩ জন ছাত্রীও রয়েছেন। অষ্টম ও নবম শ্রেণিতে পাঠরত এই পড়ুয়াদের কাণ্ড শুনলে শিহরণ জাগবে।

জানা গিয়েছে, এই পড়ুয়ারা একটি সোডিয়ামের বড় টুকরো রেখে দিয়েছিলেন স্কুলের শৌচালয়ে। আর তাতে জল পড়তেই ভীষণ শব্দে বিস্ফোরণ ঘটে এবং অজান্তেই নিরপরাধ এক ৯ বছর বয়সী ছাত্রী গুরুতর আহত হন। গত সপ্তাহেই ছত্তিশগড়ের বিলাসপুর থানার অধীনস্থ এই বেসরকারি স্কুলে ঘটেছে এই দুর্ঘটনা। এই ৫ পড়ুয়ার মধ্যে ৪ জনকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে, তাদের রিহ্যাব হোমেও পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমকে বিলাসপুরের এসপি রজনীশ সিং জানিয়েছেন এই পড়ুয়াদের কাউন্সেলিং করানো হবে। পঞ্চম পড়ুয়াকে আর কিছুদিনের মধ্যেই আটক করা হবে, সে তার আত্মীয়ের বাড়িতে রয়েছে এখন। কিছুদিনের মধ্যেই জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে তাঁকে পেশ করা হবে।

জেলা শিক্ষা আধিকারিকের নেতৃত্বে একটি দল এখন এই ঘটনার তদন্ত করছে যেখানে বেশ কিছু স্কুলের অধ্যক্ষরাও রয়েছেন। তদন্তকারীদের অবাক করেছে স্কুলের এই বিস্ফোরণের ঘটনা। আহতের গায়ে যে রাসায়নিকের ক্ষত হয়েছে এবং ঘটনাস্থলে তীক্ষ্ণ বস্তুর অভাবের কারণে বোঝা যায় এই কাজ কোনও পেশাদারের নয়, এমনকী এটি কোনও বিস্ফোরক বোমাও ছিল না। এই ছাত্রী টার্গেট ছিল না কারও। এসপি রজনীশ সিং জানিয়েছেন যে স্কুলের তরফে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৫ পড়ুয়াকে যারা স্কুলের শৌচালয়ে সোডিয়াম রেখে দিয়েছিল।

তদন্তে জানা যায়, এই পড়ুয়ারা স্কুলের এক শিক্ষিকার আচরণে অত্যন্ত রুষ্ট ছিলেন আর তাই তাঁকে 'উচিত শিক্ষা' দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিলেন। সমাজমাধ্যমে তার একটি ভিডিয়ো দেখেন যে কীভাবে জলের সংস্পর্শে আসলেই সোডিয়াম বিস্ফোরণ ঘটায়, অনলাইনে সেই মত এক ছাত্র তার কাকিমার অ্যাকাউন্ট থেকে সোডিয়াম অর্ডার করে আনেন এবং অন্যরা সেটিকে শৌচালয়ের সিস্টার্নে রেখে দেন গোপনে। আর এটাই পরিকল্পনা ছিল যে ফ্লাশ টিপলেই তাতে বিস্ফোরণ ঘটবে।

আর এই পরিকল্পনার ফাঁদে পড়ে জখম হয় এক ৯ বছরের ছাত্রী। শৌচালয়ে গিয়ে অজান্তেই ফ্লাশ টিপতেই বিস্ফোরণ ঘটে যায়। বাইরে থেকে সেই ভীষণ শব্দ শুনে স্কুলের কর্মীরা, শিক্ষক-শিক্ষিকারা ছুটে আসেন কিন্তু দেখেন যে দরজা ভিতর থেকে বন্ধ। তারপর দরজা ভেঙে লক্ষ্য করা হয় সেই ছাত্রীটি সারা গায়ে ক্ষত নিয়ে পড়ে আছেন। ছাত্রীর বাবা-মা এফ আই আর দায়ের করেছেন এবং জানিয়েছেন এই কাণ্ডে ধৃতদের উপযুক্ত সাজা না হলে তারা প্রতিবাদে নামবেন।

আরও পড়ুন:Tarantula Bites Pilot Mid-Air: মাঝ আকাশে বিষাক্ত মাকড়শার কামড়, অ্যালার্জি নিয়ে চালকের আসনে পাইলট, তার পর…

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget