এক্সপ্লোর

Tarantula Bites Pilot Mid-Air: মাঝ আকাশে বিষাক্ত মাকড়শার কামড়, অ্যালার্জি নিয়ে চালকের আসনে পাইলট, তার পর…

Viral News: জার্মানির ডাসেলডর্ফ থেকে শুক্রবার স্পেনের মাদ্রিদ যাচ্ছিল Iberia Airbus A320.

নয়াদিল্লি: মাঝ আকাশে পাইলটকে কামড় বিষাক্ত মাকড়শার। অ্যালার্জির জ্বালায় ছটফট করতে করতেই বিমান উড়িয়ে নিয়ে গেলেন  পাইলট। কোনও রকমে নিরাপদে বিমানটিকে মাটি ছোঁয়ালেন তিনি। এর পর বিষাক্ত মাকড়শাটিকে বিমানটিকে বের করতেও কার্যত দক্ষযজ্ঞ চলল। 

জার্মানির ডাসেলডর্ফ থেকে শুক্রবার স্পেনের মাদ্রিদ যাচ্ছিল Iberia Airbus A320. জানা গিয়েছে, বিমানের মধ্যেই কোথাও লুকিয়ে ছিল বিষাক্ত মাকড়শাটি। মাঝ আকাশে হঠাৎই পাইলটকে কামড়়ায় সে। আর তাতেই বিপত্তি বাধে। মুহূর্তের মধ্যে অ্যালার্জির জ্বালা শুরু হয় পাইলটের। আতঙ্কিত হয়ে পড়েন বিমানকর্মীরাও।

সেই অবস্থায় সমাধান খুঁজতে শুরু করেন বিমানকর্মীরা। ফার্স্ট এইড বক্স থেকে প্রথমে প্রদাহ বিরোধী ওষুধ দেওয়া হয় পাইলটকে। কন্ট্রোল রুমেও বিষয়টি জানানো হয়। পাইলট নিজেও হাল ছাড়েননি। অ্যালার্জির জ্বালা নিয়েই বিমান চালকের ভূমিকা পালন করেন তিনি। মাদ্রিদ বিমানবন্দরে নিরাপদে বিমানটিকে অবতরণ করান। কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। 

মাঝ আকাশে কী ঘটেছে, আগেই তা জানানো হয়েছিল কন্ট্রোল রুমে। সেই মতো মাদ্রিদ বিমানবন্দরে ব্যবস্থা করে রাখা হয়েছিল। বিমানটি রানওয়ে ছুঁলে প্রথমে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। অসুস্থ পাইলকেও উদ্ধার করে আনা হয় বিমান থেকে। এর পর রাসায়নিক গ্যাস স্প্রে করা হয় বিমানে, যাতে বিষাক্ত মাকড়শাটিকে নিকেশ করা যায়। সেই সব মিটলে বিমানটিকে আলাদা করে পরীক্ষা করে দেখা হয়। এর পর পুনরায় চালু হয় পরিবাষেবা। 

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানে লুকিয়েছিল বিষাক্ত আটপেয়ে মাকড়শাটি। মাদ্রিক এবং মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে মালপত্র তোলা হয় বিমানে। সেই সময় মাকড়শাটি বিমানে ঢুকে পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওই পাইলট এখন কী অবস্থায় আছেন জানা যায়নি। তবে Iberia Airlines সূত্রে খবর, অ্যালার্জির মারাত্মক প্রতিক্রিয়া হয় ওই পাইলটের শরীরে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এই ঘটনায় বিমান পরিষেবাও ব্যাহত হয়।  পরের বিমানটি ছাড়ে প্রায় তিন ঘণ্টা পর। প্রথমে যদিও কাউকে কিছু জানানো হয়নি। রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছিল। পরে যদিও চাপা থাকেনি আসল ঘটনা। তাতে যাত্রীদের মধ্যে অস্বস্তিও দেখা দেয়। এর পর আর তেমন কোনও ঘটনা ঘটেনি যদিও। তবে বিষাক্ত মাকড়শাটিকে মেরে ফেলা গিয়েছে কি না, সে অন্যত্র ঘাপটি মেরে রয়েছে কি না, তা নিয়ে এখনও উদ্বিগ্ন অনেকেই।

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget