এক্সপ্লোর

Viral News: হৃদরোগে মারা গিয়েছিলেন, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই ফিরল প্রাণ; হেঁটে বাড়ি ফিরলেন এই বৃদ্ধ

Maharashtra: ১৬ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলাপুর জেলার বাসিন্দা পাণ্ডুরঙ্গ উলপে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহারাষ্ট্র: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধ। ৬৫ বছর বয়সী পাণ্ডুরঙ্গ উলপের মৃত্যু হয়েছিল হৃদরোগে। ডাক্তার জবাব দিয়েছিলেন আগেই। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একেই বোধহয় পুনর্জন্ম বলে। অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল তাঁর। অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তার স্পিডব্রেকারের ঝাঁকুনিতেই তাঁর প্রাণ ফিরে আসে। বাড়ির লোক লক্ষ্য করেন তাঁর আঙুল নড়ছে। আশ্চর্য ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

১৬ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলাপুর জেলার পশ্চিমাংশ কাসাবা-বাওয়ারা অঞ্চলের বাসিন্দা পাণ্ডুরঙ্গ উলপে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে বাড়ির পথে যাত্রা শুরু হয়। আর এই পথে যেতে যেতেই ঘটে যায় সেই চমকপ্রদ ঘটনা।

পাণ্ডুরঙ্গের মৃত্যুর খবর শুনে তাঁর বাড়ির লোক, প্রতিবেশি, আত্মীয়-স্বজনরা সকলে বাড়িতে এসে জড়ো হয়েছিলেন তাঁকে শেষবারের মত দেখবেন বলে। তাঁর শেষকৃত্যের আয়োজন করা চলছিল। পাণ্ডুরঙ্গ উলপের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, 'আমরা যখন তাঁর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসছিলাম, একটি স্পিডব্রেকারে ঝাঁকুনি লাগে অ্যাম্বুলেন্সে। আর তখনই আমরা সকলে লক্ষ্য করি তাঁর আঙুল নড়ছে'।

সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, সেখানে টানা পনেরো দিন ভর্তি ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তাঁর একটি অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারিও হয়। এমনটাই জানিয়েছেন তাঁর পরিবারের এক সদস্য। সোমবার হাসপাতাল থেকে নিজে পায়ে হেঁটে বাড়ি ফেরেন এই ৬৫ বছরের বৃদ্ধ। অ্যাম্বুলেন্স স্পিডব্রেকারে ঝাঁকুনি খাওয়ার ১৫ দিন পরে প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ। শ্মশানঘাটে যাওয়ার বদলে আবার নতুন জীবন ফিরে পেলেন তিনি।

সেই বৃদ্ধ পাণ্ডুরঙ্গ উলপে নিজে সংবাদমাধ্যমকে জানান ১৬ ডিসেম্বর আদপে তাঁর সঙ্গে কী হয়েছিল। তিনি জানান, 'আমি বাইরে থেকে কিছুটা হেঁটে বাড়ি ফিরেছিলাম এবং বসে এক কাপ চা খাচ্ছিলাম। একটু ঝিমুনি লাগছিল আমার, শ্বাস ভাল নিতে পারছিলাম না। বাথরুমে গিয়ে বমি করে ফেলেছিলাম আমি। এরপরে আর কিছু মনে নেই আমার, এমনকী কে আমাকে হাসপাতালে নিয়ে গেল তাও মনে নেই'। যদিও যে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল, সেই হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু মন্তব্য করেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral Video: যাত্রী যখন চালক ! ঘুমে ঢুলছেন ক্যাব ড্রাইভার, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি গেলেন যুবক

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget