এক্সপ্লোর

Viral video: নদীর জলে চাউমিন ধুচ্ছেন এই ব্যক্তি ! ভিডিয়ো দেখতেই রেগে বোম নেটিজেনরা

Man washing chowmein in river: নদীর জলে পাত্র চুবিয়ে চুবিয়ে চাউমিন ধুচ্ছেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো দেখতেই রেগে বোম হলেন নেটিজেনরা।

কলকাতা: রাস্তার খাবার বলতেই অনেকেই রোল, চাউমিন, পকোড়া, ফুচকা বোঝেন। এই খাবারগুলি বেচেই লাভ করেন বিক্রেতারা। রেস্তরাঁর খাবারের তুলনায় এই খাবারগুলির দাম অনেকটাই কম হয়। ফলে সন্ধ্যে হতেই এই দোকাগুলিতে ভিড় হতে শুরু করে। একই সঙ্গে এই ধরনের খাবার পেটের জন্য কতটা ভাল, সে নিয়েও প্রশ্ন ওঠে। তবে সে কথা আর শুনছে ক'জন! এই ধরনের খাবারেই যেন মনের শান্তি প্রাণের শান্তি। তবে সম্প্রতি এক ভিডিয়ো (viral video) ফের প্রশ্ন তুলে দিল রাস্তার খাবারের পরিচ্ছন্নতা। ভিডিয়োটি উত্তরপ্রদেশের। সেখানে নদীর জলে চাউমিন ধুতে দেখা যায় এক ব্যক্তিকে।

কী দেখা গেল ভাইরাল ভিডিয়োতে?

ভিডিয়োতে একটি বড় পাত্র হাতে এক ব্যক্তিকে নদীর জলে নামতে দেখা যায়। ওই পাত্রের মধ্যে চাউমিন ভর্তি ছিল। সেই সমেত পাত্রটি তিনি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুতে থাকেন (man washing chowmein in river) । পিছন থেকে ভিডিয়োকারীরা সেই নিয়ে মন্তব্য করতে শুরু করেন। কিন্তু সেদিকে কোনও ভ্রুক্ষেপ ছিল না ওই ব্যক্তির। বরং দিব্যি চাউমিন ধুয়ে ধীরে সুস্থে জল থেকে উঠে আসেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট (instagram post) করার পর পোস্টদাতা এই নিয়ে প্রশ্ন তোলেন। এই জল কতটা পরিস্কার তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এই ঘটনাটি কলকাতা বা পশ্চিমবঙ্গের নয়। উত্তরপ্রদেশের কুকুরঘাতি গ্রামের ঘটনা এটি। 

চাউমিন ধোয়ার কারণ কী ?

চাউমিন তৈরির সময় এটি ধুয়ে নিতে হয়। চাউমিন সিদ্ধ করে জল ফেলে দিতে হয়। এর পর এটি ধুয়ে নেওয়াই রীতি। চাউমিন না ধোয়া হলে সুতোগুলি একে অপরের সঙ্গে লেগে যায়। তাতে রান্নার সময় লেগে লেগে থাকে। পাশাপাশি গলে যাওয়ার আশঙ্কাও থাকে।

কী বলছেন নেটিজেনরা ?

সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করার পর বিতর্কের ঝড় উঠেছে।  এই ধরনের আচরণের কারণেই লোকের পেট খারাপ হয়, এমন কথা কমেন্টে লেখেন অনেক নেটিজেন। পাশাপাশি রাস্তার খাবার পরিচ্ছন্ন রাখার দাবি তুলতেই দেখা যায় নেটিজেনদের। কেউ কেউ দাবি করেন, রাস্তার খাবার তৈরি করার ব্যাপারে সরকারের কিছু নিয়ম করে দেওয়া উচিত। এই নিয়মগুলি মানা হচ্ছে কি না তারও নজরদারি দরকার বলে জানান নেটিজেনরা।

আরও পড়ুন - Fried Toothpicks Eating Viral : গরম গরম টুথপিকভাজা, কোরিয়ানরা বলছে খেতে মজা ! তার পর…

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget