এক্সপ্লোর

Fried Toothpicks Eating Viral : গরম গরম টুথপিকভাজা, কোরিয়ানরা বলছে খেতে মজা ! তার পর…

South Korea Fried Toothpicks Eating Viral: গরম গরম টুথপিকভাজা নাকি খেতে অপূর্ব। এমনটাই বলছেন কোরিয়ানরা।

কলকাতা: কাজ করতে করতে কারও কারও পেন, পেনসিল মুখে দিয়ে চেবানোর অভ্যাস রয়েছে। কিন্তু সচেতনভাবে কাউকে এগুলি খেতে দেখা যায়? এর উত্তর নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু সম্প্রতি এমনই ঘটনা ঘটছে দক্ষিণ কোরিয়ায়। টুথপিক খাওয়ার ‘ট্রেন্ড’ শুরু হয়েছে সেই দেশে। কোরিয়ার নাগরিকরা এখন গরম তেলে টুথপিক ভেজে তাতে চিজ মাখিয়ে খাচ্ছেন। কেউ কেউ এই খাওয়ার ভিডিয়ো টিকটক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় দেদার পোস্ট করছেন। কেউ আবার রান্না করে দেখিয়ে দিচ্ছেন কীভাবে এই সুস্বাদু টুথপিকভাজা বানাতে হয়। টুথপিক খাওয়ার এই হিড়িক দেখেই চিন্তায় পড়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন! 

কী বলছে কোরিয়ার সরকার ?

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খাদ্যসুরক্ষা মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। তাতে টুথপিক খেতে নিষেধ করেছে প্রশাসন। বুধবার মন্ত্রকের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে, খাবার হিসেবে টুথপিক নিরাপদ কি না তা এখনও যাচাই করে দেখা হয়নি। তাই এগুলি খাওয়া ঠিক নয়। টুথপিক সাধারণত দাঁত খুঁচিয়ে দাঁতের ময়লা বার করতেই কাজে লাগে। কিন্তু এটি যে দিব্যি চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, তা অনেকেই কল্পনা করতে পারেন না । সম্প্রতি সেটাই হতে দেখে হকচকিয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। টুথপিকভাজা খাওয়ার প্রবণতা এড়াতেই এক্স-এ এই পোস্ট করেছে খাদ্যসুরক্ষা মন্ত্রক।

কোরিয়াতে টুথপিকের অন্য কাজ !

সাধারণত দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে তা টুথপিক দিয়ে বার করতে হয়। এটাই টুথপিকের কাজ। তবে কোরিয়াতে খাবার খাওয়ার কাজেও এটি ব্যবহার করা হয়। চপস্টিকসের মতোই ওখানে চল রয়েছে টুথপিকের।

কোরিয়ান নাগরিকদের কী মত ?

টুথপিকভাজাতেই মজে রয়েছেন অধিকাংশ কোরিয়ান নেটিজেন। ভাইরাল ভিডিয়োগুলিতে বিচিত্র সব ক্যাপশন রয়েছে। তাতে নেটিজেনরা জানাচ্ছেন টুথপিকভাজা খেতে বেশ মচমচে, সুস্বাদু। এমনকি টকঝাল করে রাঁধলে আঙুল চাটতে পারেন যে কেউ ।

টুথপিকভাজার রেসিপি !

একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, টুথপিক তেলে ভেজে নিয়ে খাচ্ছেন কোরিয়ানরা। অনেকে এর সঙ্গে সিজনিং-এর জন্য পাউডারড চিজ রাখছেন। আবার কেউ কেউ টুথপিক রঙবেরঙের করে তুলতে এতে সবুজ রঙও মেশাচ্ছেন। ভাজার পর কেমন দেখতে লাগছে টুথপিক ? ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, এগুলি বাচ্চাদের প্রিয় ফ্রায়েড লম্বা  চিপসের মতো দেখতে। যা দেখলে জিভে জল আসা খুব অস্বাভাবিক নয়। তবে হ্যাঁ, এটি খেয়ে পেট খারাপের আশঙ্কাও রয়েছে। তেমনটাই ইঙ্গিত করেছে দক্ষিণ কোরিয়ার খাদ্যসুরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন: Sadhvi Bhagawati Saraswati: টাইমস স্কোয়ারে রামমন্দিরকে রাষ্ট্রীয় মন্দির অ্যাখ্যা বিদেশিনী সাধ্বীর! আর কী বললেন তিনি

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget