এক্সপ্লোর

Viral Videos 2024: মেট্রো স্টেশনে চুম্বন, রাজুদার পরোটা থেকে 'আহা টমাটর'- বছরভর ভাইরাল হল কী কী?

Viral Videos: কোনওটি আনন্দদায়ক, কোনওটি আবার উস্কে দিয়েছে বিতর্কের। বছরভর ভাইরাল হওয়া তেমনই কিছু খবর এক ঝলকে- 

কলকাতা: একটা বছরের শেষ মানে আরেক বছরের শুরু। হাসি-কান্না-ভাল লাগা-খারাপ লাগা এই সব নিয়েই বর্ষবিদায়। সোশাল মিডিয়ার দৌলতে এখন ভাইরাল হয়ে পড়ে যে কোনও ঘটনা। অনেকসময় তা কোনও সংলাপ, অনেক সময় কোনও ছবি, কোনও মিম, নেটে জনপ্রিয় হলেই তা হয় ভাইরাল। কোনওটি আনন্দদায়ক, কোনওটি আবার উস্কে দিয়েছে বিতর্কের। বছরভর ভাইরাল হওয়া তেমনই কিছু খবর এক ঝলকে- 

মেট্রো স্টেশনে চুম্বন


সম্প্রতি সোশাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে কালীঘাট মেট্রো স্টেশনে পিলারের পাশে দাঁড়িয়ে এক যুগলের চুম্বনের ভিডিও। মেট্রো স্টেশনে চুমু খাওয়া কি ঠিক , নাকি ঠিক না ? এ নিয়ে জোর বিতর্কও চলেছে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে প্রকাশ্যে চুমু খেয়ে ঠিক কাজ করেননি যুগল। তাদের নীতিপুলিশ বলে কটাক্ষ করে নেটিজেনদের আরেক দল আবার বলছেন,চুমু খাওয়া কি অন্যায় নাকি? তবে ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ। 


রাজুদার পকেট পরোটা

ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম- খুললেই যে রিল চোখে পড়বে হল ' ৩০ টাকা, ৩০ টাকা এক প্লেটে তিনটি পরোটা, সবজি, সেদ্ধ ডিম, পিঁয়াজ ও কাঁচালঙ্কা, ট্রেনের টিকিটের থেকেও কম দাম'। এটা রাজুদার ডায়লগ। যা জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়। শিয়ালদা চত্বরে পরোটা বিক্রেতা রাজু ভাইরাল তার 'পকেট পরোটা' বিক্রি আর বাচনভঙ্গি নিয়ে। তার জেরেই ইউটিউবারদের ভিড় যেমন রোজ লেগেই আছে তেমন বিতর্কও কম হয়নি। সব নিয়েই এ বছরে ভাইরাল রাজুদার পরোটা। 

ঋতুপর্ণার শঙ্খনিনাদ

আরজি কর-এর ঘটনার পর প্রতিবাদে মুখর হয়েছিল গোটা বাংলা। স্বাধীনতা দিবসের আগের রাতে 'Reclaims the Night' এ জড়ো হয়েছিলেন মহিলারা। আওয়াজ উঠেছিল 'উই ওয়ান্ট জাস্টিস'-এর। সেই সময়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একটি শাঁখ বাজানোর ভিডিও শেয়ার করেন। যা দেখে নেটিজেনদের দাবি ছিল মিউজিক সিস্টেমে শঙ্খধ্বনি বাজিয়ে মুখে শাঁখ নিয়ে অভিনয় করছিলেন তিনি। তুমুল বিতর্ক নিয়েই ভাইরাল হয় ভিডিওটি। 

রচনার 'ধোঁয়া ধোঁয়া' মন্তব্য

সিঙ্গুরে প্রচারে গিয়ে বাংলা টেলিভিশনের ‘দিদি নম্বর ওয়ান’ বলেছিলেন “আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন কারখানা হয়নি?" এই মন্তব্য নিয়েই তুমুল কটাক্ষের মুখে পড়েন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ‘ধোঁয়াই ধোঁয়া’ এই মিমে ভরে যায় সোশাল মিডিয়া।


'বাদো বাদি বাদো বাদি'

সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম খুললে একটাই ভাইরাল গান শোনা যাচ্ছে। 'বাদো বাদি বাদো বাদি'। গোটা দেশজুড়ে রিলস, ভিডিওতে বাজছে এমন এক অদ্ভুত গান। ইউটিউবে ভাইরাল হয়েছে গানটি। ২৮ মিলিয়ন ভিউজ পাওয়ার পরেও ইউটিউব থেকে এই গান সরিয়ে দেওয়া হয়েছে কপিরাইটের জন্য। যদিও গানটি ডাউনলোড করে দেদার চলছে সোশাল মিডিয়ায়। 

'আহা টমাটর'

ইউটিউবে বাচ্চাদের জন্য একটি গান যে এমন আলোড়ন ফেলতে পারে সোশাল মিডিয়ায় তা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। ইউটিউবে রীতিমতো রেকর্ডস ভিউজ। এটি ছোটদের একটি কবিতা মাত্র। কিন্তু এই গানটি তুমুল জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়। রিলস থেকে ভিডিও সবেতেই জনপ্রিয়। 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget