এক্সপ্লোর

Viral Video: শহরের ব্যস্ত রাস্তায় 'হেড স্লাইড', ভাইরাল ২৭ বছরের 'ব্রেকডান্স' শিল্পী

Viral News: ২৭ বছর বয়সী এই নৃত্যশিল্পী মাথায় একটি তৈলাক্ত হেলমেট পরেন। আর সেটা পরেই এই 'হেড স্লাইড' করেন তিনি। অর্থাৎ পা শূন্যে তুলে মাথায় ভর করে উল্টে গিয়ে রাস্তায় গড়িয়ে চলেন তিনি।

নয়াদিল্লি: শহরের ব্যস্ত রাস্তা। কিন্তু সেটাই যেন তাঁর শিল্প প্রদর্শনের মঞ্চ। ঘটনা ভেনেজুয়েলার (Venezuela)। শিল্পী কেনিয়ার মেন্ডেজ (Kenyer Mendez)। তাঁর বিস্তৃত মঞ্চ ক্যাপিটাল কারাকাসের (capital Caracas) ব্যস্ত রাস্তা। আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) তিনি।

রাস্তাতেই স্টান্ট, ভাইরাল ভেনেজুয়েলার নৃত্যশিল্পী

ট্রাফিক লাইট লাল হতেই, সমস্ত গাড়ি থেমে যেতেই রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে জলের প্রবাহের মতো হঠাৎ বয়ে এলেন তিনি। 

কারাকাসের রাস্তার আলো লাল হতেই পথচলতি মানুষের চোখ ওঠে কপালে। মুগ্ধ হন তাঁরা। হঠাৎ থমকে যাওয়া রাস্তায়, দাঁড়িয়ে থাকা গাড়ির ফাঁক দিয়ে দিয়ে দুঃসাহসিক 'হেড স্লাইড' করতে দেখা যায় কেনিয়ারকে। সেই সঙ্গে তাঁর 'ব্রেকডান্স'ও চলতে থাকে।

২৭ বছর বয়সী এই নৃত্যশিল্পী মাথায় একটি তৈলাক্ত হেলমেট পরেন। আর সেটা পরেই এই 'হেড স্লাইড' করেন তিনি। অর্থাৎ পা শূন্যে তুলে মাথায় ভর করে উল্টে গিয়ে রাস্তায় গড়িয়ে চলেন তিনি।

View this post on Instagram
 
A post shared by 💛 𝕮𝖗𝖎𝖘𝖕𝖎𝖓💛 (@crispinserna)

কারাকাসের রাস্তায় মেন্ডেজের এই পারফর্ম্যান্স সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে শেয়ার হয়েছে। সূত্রের খবর, শিল্পীর স্বপ্ন অলিম্পিক্সের ন্যাশনাল ব্রেকডান্সিং টিমে সুযোগ পাওয়া। এছাড়া দীর্ঘতম সময় ধরে চলা 'হেড স্লাইড'-এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাও তাঁর ইচ্ছা।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৫ বছর ধরে ব্রেকডান্সিং করছে কেনিয়ার মেন্ডেজ। তাঁর কথায়, 'প্রত্যেকটা ট্রিক পারফর্ম করার জন্য শারীরিকভাবে ফিট থাকতে হয়। ছোটখাটো ট্রিকের জন্যও ফিটনেস প্রয়োজন। সেই কারণে বাকি স্পোর্টসের মতো ব্রেকডান্সের প্রশংসা ও শ্রদ্ধা করা উচিত।' তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অজস্র এমন 'হেড স্লাইড'-এর ছবি আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget